Lamentations 1:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
জেরুশালেম অতিশয় গুনাহ্‌ করেছে, এজন্য ঘৃণাস্পদ হল; যারা তাকে সম্মান করতো, তারা তাকে তুচ্ছ করছে, কারণ তার উলঙ্গতা দেখতে পেয়েছে; সে নিজেও দীর্ঘনিশ্বাস ত্যাগ করছে, মুখ পিছনে ফিরাচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
জেরুশালেম প্রচুর পাপ করেছে, এবং তাই সে অশুচি হয়েছে। যারা তাকে সম্মান করত, তারা তাকে অবজ্ঞা করছে, কারণ তারা সবাই তাকে উলঙ্গ দেখেছে; সে নিজেও আর্তনাদ করে ও উল্টোদিকে মুখ ফিরায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিরূশালেম অতিশয় পাপ করিয়াছে, এই জন্য ঘৃণাস্পদ হইল; যাহারা তাহাকে সম্মান করিত, তাহারা তাহাকে তুচ্ছ করিতেছে, কারণ তাহার উলঙ্গতা দেখিতে পাইয়াছে; সে আপনিও দীর্ঘনিঃশ্বাস ত্যাগ করিতেছে, মুখ পিছনে ফিরাইতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিরূশালেম অতিশয় পাপ করিয়াছে, এই জন্য ঘৃণাস্পদ হইল; যাহারা তাহাকে সম্মান করিত, তাহারা তাহাকে তুচ্ছ করিতেছে, কারণ তাহার উলঙ্গতা দেখিতে পাইয়াছে; সে আপনিও দীর্ঘনিশ্বাস ত্যাগ করিতেছে, মুখ পিছনে ফিরাইতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিরূশালেম খুব পাপ করেছে, তাই সে অশুচি হয়ে গেছে। যারা তাকে সম্মান করত তারা সবাই তাকে তুচ্ছ করছে, কারণ তারা তার উলংগ অবস্থা দেখেছে; সে দীর্ঘনিঃশ্বাস ফেলছে ও মুখ লুকাচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জেরুজালেম খুব গুনাহ্‌ করেছে, তাই সে নাপাক হয়ে গেছে। যারা তাকে সম্মান করত তারা সবাই তাকে তুচ্ছ করছে, কারণ তারা তার উলংগ অবস্থা দেখেছে; সে দীর্ঘনিঃশ্বাস ফেলছে ও মুখ লুকাচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সম্ভ্রম তার অবলুন্ঠিত, বিবসনা সে আজ, সকলের ঘৃণার পাত্রী, নিদারুণ লজ্জায় মুখ ঢেকে সারা হয় আতুর আর্তনাদে। ভয়াবহ পাপে জেরুশালেম নিজেকে করেছে মলিন ও কলঙ্কিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জেরুশালেম দারুণ পাপ কাজ করেছে| আর এই পাপের জন্যই সে এখন অশুদ্ধ| অতীতে লোকরা তাকে সম্মান করত কিন্তু এখন সেই সব লোকরাই তাকে ঘৃণা করে কারণ সে সম্মান হারিয়েছে| এমন কি সে যন্ত্রণায় বিলাপ করে এবং দীর্ঘশ্বাস ফেলে এবং নিজের দিক থেকেই মুখ ফিরিয়ে নেয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিরূশালেম অনেক পাপ করেছে, তাই সে অশুচি হয়েছে। যারা তাকে সম্মান করত, তারা তাকে তুচ্ছ করছে, কারণ তারা তার উলঙ্গতা দেখতে পেয়েছে; সে গভীর আর্তনাদ করছে এবং পিছনে ফিরেছে।