Lamentations 1:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার নাপাকীতা তার কাপড়ে লেগে ছিল, সে তার শেষফল মনে করতো না, এজন্য আশ্চর্যভাবে পড়ে গেল; তাকে সান্ত্বনা দেবার কেউ নেই; আমার দুঃখ দেখ, হে মাবুদ, কারণ দুশমন অহংকার করেছে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার জঘন্যতা তার বসনপ্রান্তে লেগে আছে; সে তার ভবিষ্যতের কথা ভাবেনি। তার পতন ছিল হতবুদ্ধিকর, তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কেউই ছিল না। “হে সদাপ্রভু, আমার দুঃখ দেখো, কারণ শত্রু বিজয়ী হয়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার অশৌচ বস্ত্রের অঞ্চলে ছিল, সে আপনার শেষফল মনে করিত না, এই জন্য আশ্চর্য্যরূপে অধঃপতিত হইল; তাহাকে সান্ত্বনা করিবার কেহ নাই; আমার দুঃখ দেখ, হে সদাপ্রভু, কারণ শত্রু দর্প করিয়াছে;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার অশৌচ বস্ত্রের অঞ্চলে ছিল, সে আপনার শেষফল মনে করিত না, এই জন্য আশ্চর্যরূপে অধঃপতিত হইল; তাহাকে সান্ত্বনা করিবার কেহ নাই; আমার দুঃখ দেখ, হে সদাপ্রভু, কারণ শত্রু দর্প করিয়াছে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার নোংরামি তার কাপড়ে লেগে আছে; তার ভবিষ্যতের কথা সে চিন্তা করে নি। সে ভীষণভাবে পড়ে গেছে; তাকে সান্ত্বনা দেবার কেউ নেই। সে বলছে, “হে সদাপ্রভু, আমার কষ্ট দেখ, কারণ শত্রু জয়লাভ করেছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার নোংরামি তার কাপড়ে লেগে আছে; তার ভবিষ্যতের কথা সে চিন্তা করে নি। সে ভীষণভাবে পড়ে গেছে; তাকে সান্ত্বনা দেবার কেউ নেই। সে বলছে, “হে মাবুদ, আমার কষ্ট দেখ, কারণ শত্রু জয়লাভ করেছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অশুচিতার ক্লেদাক্ত গ্লানি তাকে ঘিরে ধরেছিল, তবু চেতনা হয়নি তার, এই শোচনীয় পরিণামে তাকে কে দেবে সান্ত্বনা? শত্রুর জয়লাভে অভাগী জেরুশালেম কেঁদে কেঁদে জগদীশ্বরের করুণা করেছে ভিক্ষা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তার অপরিচ্ছন্নতা, তার পোষাককে নোংরা করেছে| এমন যে হতে পারে তা সে কখনও ভাবতেও পারেনি| তার পতন বিস্ময়কর| তাকে সান্ত্বনা দেবার মতো কেউ নেই| সে বলে, “হে প্রভু, দেখো আমি কি ভাবে আঘাতপ্রাপ্ত! দেখো আমার শত্রুরা নিজেদের কত বড় বলে মনে করে!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার অপবিত্রতা তার পোশাকে ছিল; সে তার ভবিষ্যতের শাস্তির কথা ভাবেনি। তার আশ্চর্য্যভাবে অধঃপতন হল; তাকে সান্ত্বনা দেবার কেউ ছিল না; আমার দুঃখ দেখ, হে সদাপ্রভু কারণ আমার শত্রু অহঙ্কার করেছে।