Lamentations 2:1 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি তাঁর ক্রোধে সিয়োন-কন্যাকে কেমন মেঘাচ্ছন্ন করেছেন! তিনি ইসরাইলের শোভা বেহেশত থেকে ভূতলে নিক্ষেপ করেছেন; তিনি তাঁর ক্রোধের দিনে তাঁর পাদপীঠ স্মরণ করেন নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রভু সিয়োন-কন্যাকে তাঁর আপন ক্রোধের মেঘে কেমন আবৃত করেছেন! তিনি ইস্রায়েলের জৌলুসকে আকাশ থেকে ভূতলে নিক্ষেপ করেছেন; তাঁর ক্রোধের দিনে, তাঁর পাদপীঠের কথা তিনি মনে রাখেননি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রভু আপন ক্রোধে সিয়োন-কন্যাকে কেমন মেঘাচ্ছন্ন করিয়াছেন! তিনি ইস্রায়েলের শোভা স্বর্গ হইতে ভূতলে নিক্ষেপ করিয়াছেন; তিনি আপন ক্রোধের দিনে আপন পাদপীঠ স্মরণ করেন নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি আপন ক্রোধে সিয়োন-কন্যাকে কেমন মেঘাচ্ছন্ন করিয়াছেন! তিনি ইস্রায়েলের শোভা স্বর্গ হইতে ভূতলে নিক্ষেপ করিয়াছেন; তিনি আপন ক্রোধের দিনে আপন পাদপীঠ স্মরণ করেন নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হায়, সদাপ্রভু কিভাবে তাঁর ক্রোধে সিয়োন-কন্যাকে অন্ধকারে ঢেকে ফেলেছেন! ইস্রায়েলের জাঁকজমক তিনি আকাশ থেকে পৃথিবীতে ফেলে দিয়েছেন। তাঁর ক্রোধের দিনে তাঁর পা রাখবার জায়গাকে তিনি মনে রাখেন নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হায়, মাবুদ কিভাবে তাঁর রাগে সিয়োন্তকন্যাকে অন্ধকারে ঢেকে ফেলেছেন! ইসরাইলের জাঁকজমক তিনি আসমান থেকে দুনিয়াতে ফেলে দিয়েছেন। তাঁর রাগের দিনে তাঁর পা রাখবার জায়গাকে তিনি মনে রাখেন নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর নিদারুণ ক্রোধে সিয়োন কন্যাকে ঘন মেঘের অন্ধকারে করেছেন আচ্ছন্ন, স্বর্গ থেকে নিক্ষিপ্ত করেছেন তিনি ইসরায়েলের ঐশ্বর্য বৈভব সেই দুরন্ত ক্রোধের দিনে স্মরণে আনেন নি তিনি তাঁর পাদ পীঠখানি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দেখ, প্রভু সিয়োনের লোকেদের কেমন করে বাতিল করেছেন| তিনি ইস্রায়েলের মহিমাকে আকাশ থেকে মাটিতে নিক্ষেপ করেছেন| তাঁর রোধর দিনে প্রভু তাঁর পাদানি অর্থাৎ‌ মন্দিরের কথা পর্যন্ত মনে রাখেননি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রভু তাঁর ক্রোধে সিয়োনের মেয়েকে কেমন মেঘে ঢেকেছেন! তিনি ইস্রায়েলের সৌন্দর্য্য স্বর্গ থেকে পৃথিবীতে ফেলেছেন; তিনি তাঁর ক্রোধের দিনের নিজের পা রাখার জায়গাকে মনে করেননি।