Lamentations 2:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সিয়োন-কন্যার প্রাচীনেরা মাটিতে বসে আছে, নীরব হয়ে রয়েছে; তারা নিজ নিজ মাথায় ধূলি ছড়িয়েছে, তারা কোমরে চট বেঁধেছে, জেরুশালেম-কুমারীরা ভূমি পর্যন্ত মাথা হেঁট করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সিয়োন-কন্যার সমস্ত প্রাচীন নীরবে মাটিতে বসে রয়েছেন; তাদের মাথায় তারা ধুলো নিক্ষেপ করেছেন এবং শোকবস্ত্র পরিধান করেছেন। জেরুশালেমের যুবতী নারীরা মাটিতে অধোমুখ হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সিয়োন-কন্যার প্রাচীনেরা মৃত্তিকায় বসিয়া আছে, নীরব হইয়া রহিয়াছে; তাহারা আপন আপন মস্তকে ধূলি ছড়াইয়াছে, তাহারা কটিদেশে চট বাঁধিয়াছে, যিরূশালেম-কুমারীগণ ভূমি পর্য্যন্ত মস্তক হেঁট করিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সিয়োন-কন্যার প্রাচীনেরা মৃত্তিকায় বসিয়া আছে, নীরব হইয়া রহিয়াছে; তাহারা আপন আপন মস্তকে ধূলি ছড়াইয়াছে, তাহারা কটিদেশে চট বাঁধিয়াছে, যিরূশালেম-কুমারীগণ ভূমি পর্যন্ত মস্তক হেঁট করিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সিয়োন-কন্যার বৃদ্ধ নেতারা চুপ করে মাটিতে বসে আছেন। তাঁরা নিজেদের মাথায় ধুলা ছড়িয়েছেন আর ছালার চট পরেছেন। যিরূশালেমের যুবতী মেয়েরা দুঃখে মাটিতে মাথা ঠেকিয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সিয়োন্তকন্যার বৃদ্ধ নেতারা চুপ করে মাটিতে বসে আছেন। তাঁরা নিজেদের মাথায় ধুলা ছড়িয়েছেন আর ছালার চট পরেছেন। জেরুজালেমের যুবতী মেয়েরা দুঃখে মাটিতে মাথা ঠেকিয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেমের প্রবীণদল মাটিতে বসে থাকে স্তব্ধ, নীরব, মাথায় ধূলোমাখা, পরণে চটের বসন। কুমারী কন্যারা নতশিরে লুটায় ভূমিতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সিয়োনের বযোবৃদ্ধরা মাটিতে বসেন তাঁরা শান্ত হয়ে মাটিতে বসে থাকেন| তাঁরা তাঁদের মাথায় ধূলো ছড়ান তারা চটের বস্ত্র পরেন| জেরুশালেমের যুবতী নারীরা দুঃখে তাঁদের মাথা আভূমি নত করেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সিয়োনের মেয়ের প্রাচীনেরা মাটিতে বসে আছে, নীরবে দুঃখিত হয়ে আছে; তারা নিজের নিজের মাথায় ধূলো ছড়িয়েছে, তারা কোমরে চট পরেছে, যিরূশালেমের কুমারীরা মাটিতে তাদের মাথা নীচু করছে।