Lamentations 2:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা নিজের নিজের মাকে বলে, গম ও আঙ্গুর-রস কোথায়? কেননা তারা নগরের চকে চকে তলোয়ারে বিদ্ধ লোকদের মত মূর্চ্ছাপন্ন হয়, নিজ নিজ মাতার বক্ষঃস্থলে প্রাণত্যাগ করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তাদের মায়েদের বলে, “আমাদের জন্য খাবার ও দ্রাক্ষারস কোথায়?” কেননা তারা নগরের পথে পথে আহত মানুষের মতো মূর্ছিত হয়, তাদের মায়েদের কোলে তাদের প্রাণ ঢলে পড়ে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা আপন আপন মাতাকে বলে, গোম ও দ্রাক্ষারস কোথায়? কেননা তাহারা নগরের চকে চকে খড়্গবিদ্ধ লোকদের ন্যায় মূর্চ্ছাপন্ন হয়, নিজ নিজ মাতার বক্ষঃস্থলে প্রাণত্যাগ করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা আপন আপন মাতাকে বলে, গম ও দ্রাক্ষারস কোথায়? কেননা তাহারা নগরের চকে চকে খড়্গবিদ্ধ লোকদের ন্যায় মূর্চ্ছাপন্ন হয়, নিজ নিজ মাতার বক্ষঃস্থলে প্রাণত্যাগ করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা তাদের মায়েদের বলে, “রুটি আর আংগুর-রস কোথায়?” এই বলে তারা শহরের খোলা জায়গাগুলোতে আহত লোকের মত অজ্ঞান হয়ে পড়ছে; মায়ের কোলের মধ্যে তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা তাদের মায়েদের বলে, “রুটি আর আংগুর-রস কোথায়?” এই বলে তারা শহরের খোলা জায়গাগুলোতে আহত লোকের মত অজ্ঞান হয়ে পড়ছে; মায়ের কোলের মধ্যে তাদের জীবন শেষ হয়ে যাচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জননীর কাছে শিশুরা কাঁদে, বলে, ‘কোথায় অন্ন, কোথায় জল?’ তারা পথের উপর লুটিয়ে পড়ে আহত জনের মত, তারপর ধীরে মাতার বক্ষে ঢলে পড়ে চিরনিদ্রায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেই বালক-বালিকারা তাদের মায়েদের বলে, “কোথায় আছে রুটি আর দ্রাক্ষারস?” তারা মরে যেতে যেতে এই প্রশ্ন করে তারা তাদের মায়ের কোলে মারা যায়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তাদের মায়েদের বলে, “গম আর আঙ্গুর রস কোথায়?” কারণ শহরের রাস্তায় রাস্তায় আহত লোকদের মতো দুর্বল হয়ে যায়, তাদের মায়ের বুকে তাদের নিজেদের জীবন ত্যাগ করে।