Lamentations 2:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমার নবীরা তোমার জন্য মিথ্যা ও মূর্খতার দর্শন পেয়েছে, তারা তোমার বন্দীদশা ফিরাবার জন্য তোমার অধর্ম ব্যক্ত করে নি, কিন্তু তোমার জন্য মিথ্যা দৈববাণী সকল ও নির্বাসনের বিষয় সকল দর্শন করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমার ভাববাদীদের দর্শনগুলি মিথ্যা ও অসার ছিল; নির্বাসন থেকে তোমাকে মুক্ত করার জন্য তারা তোমার পাপকে প্রকাশ করেনি। যে প্রত্যাদেশ তারা তোমাকে দিয়েছিল, সেগুলি ছিল মিথ্যা ও ভ্রান্ত পথ-নির্দশক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমার ভাববাদিগণ তোমার নিমিত্ত অলীকতার ও মূর্খতার দর্শন পাইয়াছে, তাহারা তোমার বন্দি-দশা ফিরাইবার জন্য তোমার অধর্ম্ম ব্যক্ত করে নাই, কিন্তু তোমার নিমিত্ত অলীকতার ভাববাণী সকল ও নির্ব্বাসনের বিষয় সকল দর্শন করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমার ভাববাদিগণ তোমার নিমিত্ত অলীকতার ও মূর্খতার দর্শন পাইয়াছে, তাহারা তোমার বন্দিদশা ফিরাইবার জন্য তোমার অধর্ম ব্যক্ত করে নাই, কিন্তু তোমার নিমিত্ত অলীকতার ভাববাণী সকল ও নির্বাসনের বিষয় সকল দর্শন করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার নবীদের দর্শন মিথ্যা ও বাজে; তোমার বন্দীদশা যাতে দূর হয়ে যায় সেজন্য তারা তোমার পাপ দেখিয়ে দেয় নি। ভবিষ্যদ্বাণী হিসাবে তারা যা তোমাদের বলেছে তা মিথ্যা; তা তোমাদের ভুল পথে চালিয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার নবীদের দর্শন মিথ্যা ও বাজে; তোমার বন্দীদশা যাতে দূর হয়ে যায় সেজন্য তারা তোমার গুনাহ্‌ দেখিয়ে দেয় নি। ভবিষ্যদ্বাণী হিসাবে তারা যা তোমাদের বলেছে তা মিথ্যা; তা তোমাদের ভুল পথে চালিয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা নবীরা মিথ্যা বই সত্য বলে নি, প্রতারণা করেছে ভুল শিক্ষা দিয়ে, পাপের স্বরূপ করেনি উদ্ঘাটন যাতে অনুতাপ আসে তোমার মনে। তোমাকে তারা পরিচালিত করেছে বিপথে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার জন্য তোমার ভাববাদীদের দিব্যদর্শন হয়েছিল| কিন্তু তাদের দিব্যদর্শনগুলি ছিল একেবারেই মূল্যহীন ও মিথ্যা| তারা তোমার পাপের বিরুদ্ধে প্রচার করেনি, তারা অবস্থার উন্নতি করার চেষ্টা করেনি, তারা তোমার জন্য বার্তা প্রচার করেছিল কিন্তু সেগুলি ছিল মিথ্যা বার্তা যা তোমাকে বোকা বানিয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমার ভাববাদীরা তোমার জন্য মিথ্যা ও বোকামির দর্শন পেয়েছে, তারা তোমার বন্দীদশা ফেরাবার জন্য তোমার অপরাধ প্রকাশ করে নি, কিন্তু তোমার জন্য মিথ্যা ভাববাণী সব এবং নির্বাসনের বিষয়গুলি দেখেছে।