Lamentations 2:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেসব লোক তোমার কাছ দিয়ে যায়, তারা তোমার দিকে হাততালি দেয়; তারা শিশ দিয়ে জেরুশালেম-কন্যার দিকে মাথা নেড়ে বলে, এ কি সেই নগর, যা ‘পরম সৌন্দর্যের স্থল’ ও ‘সমস্ত দুনিয়ার আনন্দ-স্থল’ নামে আখ্যাত ছিল?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারাই তোমার পাশ দিয়ে যায়, তারাই তোমাকে দেখে হাততালি দেয়; তারা জেরুশালেম-কন্যাকে টিটকিরি দেয় ও মাথা নেড়ে বলে: “এই কি সেই নগর, যাকে বলা হত ‘পরম সৌন্দর্যের স্থান,’ ও ‘সমস্ত পৃথিবীর আনন্দস্থল’?”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে সকল লোক তোমার নিকট দিয়া যায়, তাহারা তোমার দিকে হাততালি দেয়; তাহারা শিশ দিয়া যিরূশালেম-কন্যার দিকে মাথা নাড়িয়া বলে, এ কি সেই নগর, যাহা ‘পরম সৌন্দর্য্যের স্থল’ ও ‘সমস্ত পৃথিবীর আনন্দ-স্থল’ নামে আখ্যাত ছিল?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে সকল লোক তোমার নিকট দিয়া যায়, তাহারা তোমার দিকে হাততালি দেয়; তাহারা শিশ দিয়া যিরূশালেম-কন্যার দিকে মাথা নাড়িয়া বলে, এ কি সেই নগর, যাহা ‘পরম সৌন্দর্যের স্থল’ ও ‘সমস্ত পৃথিবীর আনন্দ-স্থল’ নামে আখ্যাত ছিল?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা তোমার পাশ দিয়ে যায় তারা তোমাকে দেখে হাততালি দেয়; তারা যিরূশালেম-কন্যাকে দেখে ঠাট্টা-বিদ্রূপ করে আর মাথা নেড়ে বলে, “এ কি সেই শহর যাকে বলা হত সেরা সুন্দরী, যাকে নিয়ে সারা পৃথিবী আনন্দ করত?”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা তোমার পাশ দিয়ে যায় তারা তোমাকে দেখে হাততালি দেয়; তারা জেরুজালেম-কন্যাকে দেখে ঠাট্টা-বিদ্রূপ করে আর মাথা নেড়ে বলে, “এ কি সেই শহর যাকে বলা হত সেরা সুন্দরী, যাকে নিয়ে সারা দুনিয়া আনন্দ করত?”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ভগ্নদশায় পতিত জেরুশালেম, নগরীর পাশ দিয়ে পথচারী পথিক চলে যায়, হেসে করে বিদ্রূপ, বলে, ‘এই কি সেই অনুপমা সুন্দরী নগরী, বিশ্বের গর্বের ধন?’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যেসব লোকরা রাস্তা দিয়ে যায় তারা তোমায় দেখে বিস্ময়ে অভিভূত এবং জেরুশালেমের লোকদের প্রতি হাততালি দেয়| জেরুশালেমের কন্যার প্রতি তারা শিস্ দেয় আর মাথা নাড়ে| তারা প্রশ্ন করে, “এই কি সেই শহর যাকে লোকে বলত ‘নিখুঁত সুন্দর শহর’ এবং ‘সারা পৃথিবীর আনন্দ’?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারাই রাস্তা দিয়ে যায়, তারা তোমার উদ্দেশ্যে হাততালি দেয়; তারা শিস দিয়ে যিরূশালেমের মেয়ের দিকে মাথা নেড়ে বলে, “এ কি সেই শহর যা ‘নিখুঁত সৌন্দর্য্যের জায়গা’, ‘সমস্ত পৃথিবীর আনন্দের জায়গা’ নাম পরিচিত ছিল?”