Lamentations 2:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
লোকদের অন্তর প্রভুর কাছে কান্নাকাটি করেছে; অহো সিয়োন-কন্যার প্রাচীর! দিনরাত অশ্রুধারা পানির স্রোতের মত বয়ে যাক, নিজেকে কোন বিশ্রাম দিও না, তোমার চোখের তারাকে ক্ষান্ত হতে দিও না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকদের হৃদয় প্রভুর কাছে কেঁদে ওঠে। হে সিয়োন-কন্যার প্রাচীর, দিনরাত তোমার চোখ দিয়ে নদীস্রোতের মতো অশ্রু বয়ে যাক; তোমার কোনও ছাড় নেই, তোমার চোখের কোনও বিশ্রাম নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লোকদের হৃদয় প্রভুর কাছে ক্রন্দন করিয়াছে; অহো সিয়োন-কন্যার প্রাচীর! দিবারাত্র অশ্রুধারা জলস্রোতের ন্যায় বহিয়া যাউক, আপনাকে কিছু বিশ্রাম দিও না, তোমার চক্ষুর তারাকে ক্ষান্ত হইতে দিও না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
লোকদের হৃদয় প্রভুর কাছে ক্রন্দন করিয়াছে; অহো সিয়োন-কন্যার প্রাচীর! দিবারাত্র অশ্রুধারা জলস্রোতের ন্যায় বহিয়া যাউক, আপনাকে কোন বিশ্রাম দিও না, তোমার চক্ষুর তারাকে ক্ষান্ত হইতে দিও না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার লোকদের অন্তর সদাপ্রভুর কাছে কেঁদে কেঁদে বলেছে, “হে সিয়োন-কন্যার দেয়াল, তোমার চোখের জল দিনরাত নদীর মত বয়ে যাক; তোমার নিজেকে শান্তি পেতে দিয়ো না, চোখকেও বিশ্রাম দিয়ো না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার লোকদের অন্তর মাবুদের কাছে কেঁদে কেঁদে বলেছে, “হে সিয়োন্তকন্যার দেয়াল, তোমার চোখের পানি দিনরাত নদীর মত বয়ে যাক; তোমার নিজেকে শান্তি পেতে দিয়ো না, চোখকেও বিশ্রাম দিয়ো না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে সিয়োন-কন্যা, উচ্চৈঃস্বরে কাঁদো প্রভু জগদীশ্বরের কাছে, চোখের জলের প্লাবন বইয়ে দাও অবিরাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি তোমার হৃদয় দিয়ে প্রভুর কাছে কেঁদে বল, “হে সিয়োন কন্যার দেওয়াল, নদীর মত অশ্রু গড়িয়ে পড়ুক! দিনে এবং রাতে তোমার অশ্রু বয়ে যাক্| তুমি থেমো না! তোমার চোখকে স্থির থাকতে দিও না!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের হৃদয় প্রভুর কাছে কেঁদেছে; “সিয়োনের মেয়ের দেওয়াল! দিন রাত চোখের জল নদীর স্রোতের মতো বয়ে যাক, নিজেকে কোনো বিশ্রাম দিও না, তোমার চোখকে থামতে দিও না।