Lamentations 2:19 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
উঠ, রাতের বেলায় প্রত্যেক প্রহরের আরম্ভে মাতম কর, প্রভুর সম্মুখে তোমার অন্তর পানির মত ঢেলে দাও, তাঁর উদ্দেশে হাত তোল, তোমার শিশুদের প্রাণ রক্ষার্থে, যারা প্রতি রাস্তার মোড়ে মোড়ে ক্ষুধায় মূর্চ্ছাপন্ন রয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
রাতের প্রহর শুরু হলে পর ওঠো, রাত্রিকালে কাঁদতে থাকো; প্রভুর সামনে জলের মতো তোমার হৃদয় ঢেলে দাও তাঁর উদ্দেশ্যে তোমার দু-হাত তুলে ধরো, তোমার ছেলেমেয়েদের প্রাণরক্ষার জন্য, যারা প্রত্যেকটি পথের মোড়ে ক্ষুধায় মূর্ছিত হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
উঠ, রাত্রিকালে প্রত্যেক প্রহরের আরম্ভে বিলাপ কর, প্রভুর সম্মুখে আপন হৃদয় জলের ন্যায় ঢালিয়া দেও, তাঁহার উদ্দেশে হস্ত উত্তোলন কর, তোমার শিশুগণের প্রাণরক্ষার্থে, যাহারা প্রতি পথের মস্তকে ক্ষুধায় মূর্চ্ছাপন্ন রহিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
উঠ, রাত্রিকালে প্রত্যেক প্রহরের আরম্ভে বিলাপ কর, প্রভুর সম্মুখে আপন হৃদয় জলের ন্যায় ঢালিয়া দেও, তাঁহার উদ্দেশে হস্ত উত্তোলন কর, তোমার শিশুগণের প্রাণরক্ষার্থে, যাহারা প্রতি পথের মস্তকে ক্ষুধায় মূর্চ্ছাপন্ন রহিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ওঠো, রাতের প্রত্যেক প্রহরের শুরুতে কেঁদে ওঠো; সদাপ্রভুর সামনে জলের মত ঢেলে দাও তোমার অন্তর। তোমার ছেলেমেয়েরা যারা খিদের জ্বালায় রাস্তার মোড়ে মোড়ে অজ্ঞান হয়ে পড়ছে, তাদের জীবন বাঁচাবার জন্য তাঁর উদ্দেশে তোমার হাত তোল।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ওঠো, রাতের প্রত্যেক প্রহরের শুরুতে কেঁদে ওঠো; মাবুদের সামনে পানির মত ঢেলে দাও তোমার দিল। তোমার ছেলেমেয়েরা যারা খিদের জ্বালায় রাস্তার মোড়ে মোড়ে অজ্ঞান হয়ে পড়ছে, তাদের জীবন বাঁচাবার জন্য তাঁর উদ্দেশে তোমার হাত তোল।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাত্রির প্রহরে প্রহরে জাগ, অবিরল অশ্রু ধারায় উজাড় করে দাও হৃদয় তোমার প্রভুর চরণে, ভিক্ষা চাও সন্তানদের প্রাণ, পথের কোণে কোণে অনাহারে মরছে যারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ওঠ! রাত্রে চিৎকার করে কাঁদ| রাত্রের প্রতিটি প্রহরের শুরুতে চিৎকার করে কাঁদ! তোমার হৃদয়কে জলের মত ঢেলে দাও! প্রভুর সামনে তোমার হৃদয়কে ঢেলে দাও! প্রভুর কাছে প্রার্থনায় তোমার হাত তুলে ধর| তাঁকে বল তোমার ছেলেমেয়েদের যেন বাঁচিয়ে রাখেন| তাঁকে বল তোমার যে ছেলেমেয়েরা উপবাসে মূর্ছা যাচ্ছে তাদের যেন তিনি বাঁচিয়ে রাখেন| শহরের রাস্তায় রাস্তায় তারা উপবাসে মূর্ছা যাচ্ছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দাঁড়াও এবং রাতের প্রত্যেক প্রহরের শুরুতে কাঁদ, প্রভুর সামনে তোমার হৃদয় জলের মতো ঢেলে দাও, তার দিকে হাত তোমার হাত তোলো, তোমার ছেলে মেয়েদের প্রাণের জন্য, যারা সব রাস্তার মাথায় খিদেতে দুর্বল আছে।”