Lamentations 2:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রভু ইয়াকুবের সমস্ত বাসস্থান গ্রাস করেছেন, করুণা করেন নি; তিনি ক্রোধে এহুদা-কন্যার দৃঢ় দুর্গগুলো উৎপাটন করেছেন, তিনি সেসব ভূমিসাৎ করেছেন; রাজ্য ও তার নেতৃবর্গকে নাপাক করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কোনো মমতা ছাড়াই প্রভু যাকোবের সমগ্র আবাস গ্রাস করেছেন; তিনি সক্রোধে যিহূদা-কন্যার দুর্গগুলি উৎপাটন করেছেন। তার রাজ্য ও তার রাজপুরুষদের অসম্মানের সঙ্গে তিনি ভূলুণ্ঠিত করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রভু যাকোবের সমস্ত বাসস্থান গ্রাস করিয়াছেন, দয়া করেন নাই; তিনি ক্রোধে যিহূদা-কন্যার দৃঢ় দুর্গ সকল উৎপাটন করিয়াছেন, তিনি সে সমস্ত ভূমিসাৎ করিয়াছেন; রাজ্য ও তাহার অধ্যক্ষগণকে অশুচি করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রভু যাকোবের সমস্ত বাসস্থান গ্রাস করিয়াছেন, দয়া করেন নাই; তিনি ক্রোধে যিহূদা-কন্যার দৃঢ় দুর্গ সকল উৎপাটন করিয়াছেন, তিনি সেই সমস্ত ভূমিসাৎ করিয়াছেন; রাজ্য ও তাহার অধ্যক্ষগণকে অশুচি করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাকোবের সব বাসস্থান সদাপ্রভু গ্রাস করেছেন, কোন মমতা করেন নি। যিহূদা-কন্যার দুর্গগুলো তাঁর উপ্‌চে পড়া ক্রোধে তিনি ভেংগে ফেলেছেন, সেগুলো তিনি মাটিতে ফেলে ধ্বংস করেছেন। তাঁর রাজ্য ও নেতাদের তিনি অসম্মানের মধ্যে ফেলে দিয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইয়াকুবের সব বাসস্থান মাবুদ গ্রাস করেছেন, কোন মমতা করেন নি। এহুদা-কন্যার কেল্লাগুলো তাঁর উপ্‌চে পড়া রাগে তিনি ভেংগে ফেলেছেন, সেগুলো তিনি মাটিতে ফেলে ধ্বংস করেছেন। তাঁর রাজ্য ও নেতাদের তিনি অসম্মানের মধ্যে ফেলে দিয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যিহুদীয়া নগরীর প্রতিটি গ্রাম বিনষ্ট করেছেন প্রভু পরমেশ্বর দুঃসহ নির্মম ক্রোধে, চুর্ণ করেছেন সুরক্ষিত দুর্গগুলি। ইসরায়েলের রাজ্য ও শাসককুলকে করেছেন ভূলুন্ঠিত চরম অসম্মানে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু যাকোবের গোচারণ ভূমিগুলি ধ্বংস করেছেন| তিনি সেগুলিকে নির্মম ভাবে ধ্বংস করেছেন| রোধর বশে তিনি যিহূদার দূর্গগুলি ধ্বংস করেছেন| প্রভু যিহূদা রাজ্য এবং তার শাসকবর্গকে মাটিতে ছুঁড়ে ফেলেছেন| তিনি যিহূদা রাজ্যকে ধ্বংসস্তুপে পরিণত করেছেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রভু যাকোবের সমস্ত বাসস্থান গ্রাস করেছেন এবং কোনো দয়া করেননি; তিনি ক্রোধে যিহূদার মেয়ের দৃঢ় দুর্গগুলি সব উপড়ে ফেলে দিয়েছেন, তিনি সে সব জায়গা থেকে তাদের তাড়িয়ে দিয়েছেন; রাজ্য ও তার নেতাদেরকে অশুচি করেছেন।