Lamentations 2:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দেখ, হে মাবুদ, মনযোগ দাও, তুমি কার প্রতি এমন ব্যবহার করেছ? স্ত্রীলোক কি তার গর্ভফল, যাদেরকে হাতে করে দুলিয়েছে, সেই শিশুদেরকে ভোজন করবে? প্রভুর পবিত্র স্থানে কি ইমাম ও নবী নিহত হবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে সদাপ্রভু, তুমি দেখো ও বিবেচনা করো: তুমি এমন আচরণ আগে কার সঙ্গে করেছ? যে নারীরা তাদের ছেলেমেয়েদের জন্ম দিয়েছে, তাদের সন্তানদের প্রতিপালন করেছে, তারা কি তাদের মাংস খাবে? প্রভুর ধর্মধামের ভিতরে কি যাজক ও ভাববাদীদের হত্যা করা হবে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দেখ, হে সদাপ্রভু, অবধান কর, তুমি কাহার প্রতি এমন ব্যবহার করিয়াছ? স্ত্রীলোক কি আপন গর্ভফল, যাহাদিগকে হাতে করিয়া দোলাইয়াছে, সেই শিশুগুলি ভোজন করিবে? প্রভুর পবিত্র স্থানে কি যাজক ও ভাববাদী নিহত হইবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দেখ, হে সদাপ্রভু, অবধান কর, তুমি কাহার প্রতি এমন ব্যবহার করিয়াছ? স্ত্রীলোক কি আপন গর্ভফল, যাহাদিগকে হাতে করিয়া দোলাইয়াছে, সেই শিশুগুলি ভোজন করিবে? প্রভুর পবিত্র স্থানে কি যাজক ও ভাববাদী নিহত হইবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, তাকাও, ভেবে দেখ, তুমি তো আর কারও প্রতি এই রকম ব্যবহার কর নি? স্ত্রীলোকেরা কি তাদের নিজেদের সন্তানদের খাবে যাদের তারা লালন-পালন করেছে? প্রভুর পবিত্র জায়গায় কি পুরোহিত ও নবীদের মেরে ফেলা হবে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, তাকাও, ভেবে দেখ, তুমি তো আর কারও প্রতি এই রকম ব্যবহার কর নি? স্ত্রীলোকেরা কি তাদের নিজেদের সন্তানদের খাবে যাদের তারা লালন-পালন করেছে? দীন-দুনিয়ার মালিকের পবিত্র জায়গায় কি ইমাম ও নবীদের হত্যা করা হবে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে প্রভু, ঈশ্বর আমার, চেয়ে দেখ, কার এই দুর্দশা করেছ তুমি? নারীরা আপন স্নেহলালিত সন্তানদের করবে কি ভক্ষণ? পবিত্র মন্দিরে পুরোহিত ও নবীরা বিসর্জন দেবে কি প্রাণ?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হে প্রভু, আমার দিকে তাকান! আমার দিকে দেখুন যার সঙ্গে আপনি এভাবে আচরণ করেছেন! আমাকে এই প্রশ্নটি করতে দিন: নারীদের কি সেই সন্তানদের খাওয়া উচিৎ‌ যাদের তারা জন্ম দিয়েছে? যাদের তারা আদর-যত্ন করেছে সেই ছেলেমেয়েদের কি নারীরা ভক্ষণ করবে? প্রভুর মন্দিরে কি যাজক এবং ভাববাদীরা নিহত হবেন?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দেখ, হে সদাপ্রভু, বিবেচনা কর তুমি কার প্রতি এমন ব্যবহার করছে? নারীরা কি তার ছেলেমেয়েদেরকে খাবে, যাদেরকে তারা যত্ন করেছে? প্রভুর পবিত্র জায়গায় কি যাজক ও ভাববাদী মারা যাবে?