Lamentations 2:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বালক ও বৃদ্ধ পথে পথে ভূমিতে পড়ে আছে, আমার কুমারীরা ও আমার যুবকেরা তলোয়ারের আঘাতে মারা পড়েছে; তুমি তোমার ক্রোধের দিনে তাদেরকে হত্যা করেছ; তুমি হত্যা করেছ, দয়া কর নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“পথে পথে ধুলোর মধ্যে যুবক ও বৃদ্ধ সকলেই লুটিয়ে পড়ে আছে; আমার যুবকেরা ও কুমারী-কন্যারা তরোয়ালের আঘাতে ভূপাতিত হয়েছে। তোমার ক্রোধের দিনে তুমি তাদের বধ করেছ; কোনো মমতা ছাড়াই তুমি তাদের কেটে ফেলেছ।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বালক ও বৃদ্ধ পথে পথে ভূমিতে পড়িয়া আছে, আমার কুমারীগণ ও আমার যুবকগণ খড়্‌গে পতিত হইয়াছে; তুমি আপন ক্রোধের দিনে তাহাদিগকে বধ করিয়াছ; তুমি হত্যা করিয়াছ, দয়া কর নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বালক ও বৃদ্ধ পথে পথে ভূমিতে পড়িয়া আছে, আমার কুমারীগণ ও আমার যুবকগণ খড়্‌গে পতিত হইয়াছে; তুমি আপন ক্রোধের দিনে তাহাদিগকে বধ করিয়াছ; তুমি হত্যা করিয়াছ, দয়া কর নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ছেলে ও বুড়োরা ধুলার মধ্যে রাস্তায় রাস্তায় পড়ে আছে; আমার যুবক ও যুবতীরা তলোয়ারের ঘায়ে পড়ে গেছে। তোমার ক্রোধের দিনে তুমি তাদের মেরে ফেলেছ; তুমি তাদের কেটে ফেলেছ, মমতা কর নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ছেলে ও বুড়োরা ধুলার মধ্যে রাস্তায় রাস্তায় পড়ে আছে; আমার যুবক ও যুবতীরা তলোয়ারের ঘায়ে পড়ে গেছে। তোমার রাগের দিনে তুমি তাদের মেরে ফেলেছ; তুমি তাদের কেটে ফেলেছ, মমতা কর নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নবীন ও প্রবীণেরা সমভাবে পথের ধূলায় দিয়েছে প্রাণ, তরুণ-তরুণী শত্রুর তরবারিতে হয়েছে নিহত। প্রচণ্ড ক্রোধে তুমি নিধন করেছ তাদের নির্মম হাতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যুবকরা এবং বৃদ্ধরা শহরের রাস্তার মাটিতে পড়ে আছে| আমার যুবতী নারীরা এবং যুবকরা তরবারির আঘাতে নিহত| প্রভু, আপনার রোধর দিনে আপনি তাদের হত্যা করেছিলেন, আপনি তাদের হত্যা করেছিলেন ক্ষমাহীন ভাবে!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অল্প বয়সী যুবকরা ও বুড়োরা রাস্তায় রাস্তায় মাটিতে পড়ে আছে, আমার কুমারীরা ও যুবকেরা তরোয়ালের আঘাতে পড়ে গেছে; তুমি নিজের রাগের দিনের তাদেরকে হত্যা করেছ; তুমি নির্মমভাবে হত্যা করেছ এবং দয়া দেখাও নি।