Lamentations 2:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি চারদিক থেকে আমার ত্রাস সকলকে ঈদের দিনে মত আহ্বান করেছ; মাবুদের ক্রোধের দিনে উত্তীর্ণ বা রক্ষা পাওয়া কেউই রইলো না; আমি যাদেরকে দোলাতাম ও ভরণপোষণ করতাম, আমার দুশমন তাদেরকে সংহার করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“উৎসবের দিনে তুমি যেভাবে লোকদের আহ্বান করো, ঠিক তেমনই তুমি আমার জন্য চারদিক থেকে ত্রাসকে আহ্বান করেছ। সদাপ্রভুর ক্রোধের দিনে কেউই পালাতে বা বেঁচে থাকতে পারেনি; যাদের আমি প্রতিপালন ও যত্ন করেছি, আমার শত্রু তাদের সংহার করেছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি চারিদিক্ হইতে আমার ত্রাস সকলকে পর্ব্বদিনের ন্যায় আহ্বান করিয়াছ; সদাপ্রভুর ক্রোধের দিনে উত্তীর্ণ কি রক্ষাপ্রাপ্ত কেহ রহিল না; আমি যাহাদিগকে দোলাইতাম ও ভরণপোষণ করিতাম, আমার শত্রু তাহাদিগকে সংহার করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি চারিদিক্ হইতে আমার ত্রাস সকলকে পর্বদিনের ন্যায় আহ্বান করিয়াছ; সদাপ্রভুর ক্রোধের দিনে উত্তীর্ণ কি রক্ষাপ্রাপ্ত কেহ রহিল না; আমি যাহাদিগকে দোলাইতাম ও ভরণপোষণ করিতাম, আমার শত্রু তাহাদিগকে সংহার করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পর্বের দিনে যেমন তুমি লোকদের জড়ো কর তেমনি আমার চারপাশে তুমি নানা রকম ভীষণ ভয় জড়ো করেছ। সদাপ্রভুর ক্রোধের দিনে কেউ রেহাই পায় নি কিম্বা বেঁচে থাকে নি; যাদের আমি লালন-পালন ও যত্ন করতাম আমার শত্রু তাদের ধ্বংস করে দিয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈদের দিনে যেমন তুমি লোকদের জমায়েত কর তেমনি আমার চারপাশে তুমি নানা রকম ভীষণ ভয় জড়ো করেছ। মাবুদের রাগের দিনে কেউ রেহাই পায় নি কিংবা বেঁচে থাকে নি; যাদের আমি লালন-পালন ও যত্ন করতাম আমার শত্রু তাদের ধ্বংস করে দিয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমিই আমন্ত্রণ করে এনেছিলে শত্রুদলকে নারকীয় এক ভীষণ মৃত্যু-লীলায় মেতে উঠতে, সেদিন নিস্তার পায় নি কেউ। তোমার নিদারুণ কোপানল থেকে স্নেহে পালিত সন্তানেরা আমার নিহত হয়েছে শত্রুকুলের হাতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনি চারদিক থেকে সন্ত্রাসকে ডেকে এনেছিলেন| আমার কাছে আসার জন্য আপনি সন্ত্রাসকে আমন্ত্রণ করেছিলেন যেন সে একটি ছুটির দিন| প্রভুর রোধর সেই দিনে কোন ব্যক্তিই রেহাই পাই নি| যাদের আমি জন্ম দিয়েছি এবং লালন-পালন করেছি তাদের আমার শত্রুরা হত্যা করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি চারিদিক থেকে আমার শত্রু পর্বের দিনের মতো নিমন্ত্রণ করেছ; সদাপ্রভুর রাগের দিনের ছাড়া পাওয়া এবং রক্ষা পাওয়া কেউই থাকল না; যাদের আমি দেখাশোনা ও লালন পালন করতাম, আমার শত্রুরা তাদেরকে ধ্বংস করেছে।