Lamentations 2:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি প্রচণ্ড ক্রোধে ইসরাইলের সমস্ত শিং ভেঙ্গে ফেলেছেন, তনি দুশমনের সম্মুখ থেকে তাঁর ডান হাত সঙ্কুচিত করেছেন, চতুর্দিক পুড়িয়ে দেওয়া আগুনের শিখার মত তিনি ইয়াকুবের মধ্যে জ্বলে উঠেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনি প্রচণ্ড ক্রোধে ইস্রায়েলের প্রতিটি শৃঙ্গকে ছিন্ন করেছেন। শত্রু অগ্রসর হওয়ার সময় তিনি তাঁর দক্ষিণ হস্ত প্রত্যাহার করে নিয়েছেন। তিনি যাকোবকে এক লেলিহান আগুনের শিখার মতো ভস্মীভূত করেছেন যা তার চারপাশের সবকিছুকে গ্রাস করে নেয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি প্রচণ্ড ক্রোধে ইস্রায়েলের সমস্ত শৃঙ্গ উচ্ছেদ করিয়াছেন, তিনি শত্রুর সম্মুখ হইতে আপন দক্ষিণ হস্ত সঙ্কুচিত করিয়াছেন, চতুর্দ্দিক্ দগ্ধকারী অগ্নিশিখার ন্যায় তিনি যাকোবকে প্রজ্বলিত করিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি প্রচণ্ড ক্রোধে ইস্রায়েলের সমস্ত শৃঙ্গ উচ্ছেদ করিয়াছেন, তিনি শত্রুর সম্মুখ হইতে আপন দক্ষিণ হস্ত সঙ্কুচিত করিয়াছেন, চতুর্দিক্ দগ্ধকারী অগ্নিশিখার ন্যায় তিনি যাকোবকে প্রজ্বলিত করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
জ্বলন্ত ক্রোধে তিনি ইস্রায়েলের সমস্ত শক্তি নষ্ট করে দিয়েছেন। শত্রু এগিয়ে আসতে থাকলে তাঁর শক্তিশালী হাত তিনি গুটিয়ে নিয়েছেন। চারপাশের সব কিছু পুড়িয়ে ফেলা আগুনের শিখার মত তিনি যাকোবের মধ্যে জ্বলে উঠেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জ্বলন্ত রাগে তিনি ইসরাইলের সমস্ত শক্তি নষ্ট করে দিয়েছেন। শত্রু এগিয়ে আসতে থাকলে তাঁর শক্তিশালী হাত তিনি গুটিয়ে নিয়েছেন। চারপাশের সব কিছু পুড়িয়ে ফেলা আগুনের শিখার মত তিনি ইয়াকুবের মধ্যে জ্বলে উঠেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রজ্বলিত রোষে ইসরায়েলের শক্তি করেছেন হরণ, শত্রু সম্মুখে যখন, তিনি তখন বিরূপ, বিমুখ সাহায্য দানে। আগুনের শিখার মত জ্বলন্ত ক্রোধে তিনি ভস্মীভূত করেছেন চারিদিক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু রুদ্ধ হয়েছিলেন এবং তিনি ইস্রায়েলের সব শক্তি চূর্ণ করেছিলেন| ইস্রায়েলের ওপর থেকে তিনি তাঁর দক্ষিণ হস্ত সরিয়ে নিয়েছিলেন| তিনি এটা করেছিলেন যখন শত্রুরা এসেছিল| যাকোবে তিনি লেলিহান আগুনের মত জ্বলেছিলেন| তিনি ছিলেন একটি আগুনের মত যা চতুর্দিক পুড়িয়ে দেয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি প্রচণ্ড রাগে ইস্রায়েলের সব শক্তি উচ্ছেদ করেছেন, তিনি শত্রুর সামনে থেকে নিজের ডান হাত টেনে নিয়েছেন, চারদিকে আগুনের শিখার মতো তিনি যাকোবকে জ্বালিয়েছেন।