Lamentations 2:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি দুশমনের মত তাঁর ধনুকে চাড়া দিয়েছেন, বিপক্ষের মত ডান হাত তুলে দাঁড়িয়েছেন, আর নয়নরঞ্জন সকলকে হত্যা করেছেন; তিনি সিয়োন-কন্যার তাঁবুর মধ্যে তাঁর ক্রোধের আগুন ঢেলে দিয়েছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
শত্রুর মতো তিনি তাঁর ধনুকে চাড়া দিয়েছেন; তাঁর ডান হাত প্রস্তুত। যারা নয়নরঞ্জন ছিল, তিনি তাদের শত্রুর মতোই বধ করেছেন। তিনি তাঁর রোষ আগুনের মতো সিয়োন-কন্যার শিবিরের উপরে ঢেলে দিয়েছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি শত্রুবৎ আপন ধনুকে চাড়া দিয়াছেন, বিপক্ষবৎ দক্ষিণ হস্ত তুলিয়া দাঁড়াইয়াছেন, আর নয়নরঞ্জন সকলকে বধ করিয়াছেন; তিনি সিয়োন-কন্যার তাম্বুমধ্যে আপন ক্রোধানল ঢালিয়া দিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি শত্রুবৎ আপন ধনুকে চাড়া দিয়াছেন, বিপক্ষবৎ দক্ষিণ হস্ত তুলিয়া দাঁড়াইয়াছেন, আর নয়নরঞ্জন সকলকে বধ করিয়াছেন; তিনি সিয়োন-কন্যার তাম্বুর মধ্যে আপন ক্রোধানল ঢালিয়া দিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শত্রুর মত করে তিনি তাঁর ধনুকে টান দিয়েছেন, তাঁর শক্তিশালী হাত ঠিক করেছেন। যাদের দেখে তারা আনন্দ পেত তাদের তিনি মেরে ফেলেছেন। সিয়োন-কন্যার তাম্বুর মধ্যে তিনি আগুনের মত করে তাঁর ক্রোধ ঢেলে দিয়েছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শত্রুর মত করে তিনি তাঁর ধনুকে টান দিয়েছেন, তাঁর শক্তিশালী হাত ঠিক করেছেন। যাদের দেখে তারা আনন্দ পেত তাদের তিনি মেরে ফেলেছেন। সিয়োন্তকন্যার তাম্বুর মধ্যে তিনি আগুনের মত করে তাঁর গজব ঢেলে দিয়েছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্বয়ং ঈশ্বর আজ আমাদের বিপক্ষে, শত্রুর মত আমাদের তিনি করেছেন তাঁর ধনুর্বাণের লক্ষ্য। সিয়োনকন্যার শিবিরে নয়নরঞ্জন ছিল যারা, যারা ছিল আমাদের গর্বের ও আনন্দের ধন, তাদের তিনি করেছেন নিধন স্বহস্তে। তাঁর রোষবহ্নি জেরুশালেমের উপর হয়েছে বর্ষিত, যা মর্মে মর্মে অনুভব করেছে নগরবাসী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
একজন শত্রুর মত প্রভু তাঁর ধনুক বেঁকিয়ে দিয়েছিলেন| তিনি তাঁর দক্ষিণ হস্তে নিয়েছিলেন একটি তরবারি| তিনি যিহূদার সমস্ত সুদর্শন লোকদের হত্যা করেছিলেন| প্রভু তাঁদের হত্যা করলেন যেন তিনি তাদের শত্রু| প্রভু তাঁর রোধ অগ্নির মত সিয়োনের গৃহগুলির উপর বর্ষণ করলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি শত্রুর মতো নিজের ধনুকে টান দিয়েছেন। বিপক্ষের মতো ডান হাত তুলে দাঁড়িয়েছেন, আর যারা চোখে মূল্যবান তাদের সবাইকে হত্যা করেছেন; তিনি সিয়োনের মেয়ের তাঁবুর মধ্যে আগুনের মতো রাগ ঢেলে দিয়েছেন।