Lamentations 2:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রভু তাঁর নিজের কোরবানগাহ্‌ দূর করেছেন, তাঁর পবিত্র স্থান ঘৃণা করেছেন; তিনি তার অট্টালিকার ভিত্তি শত্রুর হাতে তুলে দিয়েছেন; তারা মাবুদের গৃহমধ্যে ঈদের দিনের মত কোলাহল করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
প্রভু তাঁর বেদিকে প্রত্যাখ্যান করেছেন এবং তাঁর ধর্মধামকে পরিত্যাগ করেছেন। তিনি জেরুশালেমের প্রাসাদগুলির প্রাচীর তার শত্রুদের হাতে তুলে দিয়েছেন; কোনও নির্ধারিত উৎসব-দিনের মতো তারা সদাপ্রভুর গৃহে চিৎকার করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রভু আপন যজ্ঞবেদি দূর করিয়াছেন, আপন পবিত্র স্থান ঘৃণা করিয়াছেন; তিনি তাহার অট্টালিকার ভিত্তি শত্রুহস্তে সমর্পণ করিয়াছেন; তাহারা সদাপ্রভুর গৃহমধ্যে পর্ব্বদিনের ন্যায় কোলাহল করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রভু তাঁহার আপন যজ্ঞবেদি দূর করিয়াছেন, আপন পবিত্র স্থান ঘৃণা করিয়াছেন; তিনি তাহার অট্টালিকার প্রাচীর শত্রুহস্তে সমর্পণ করিয়াছেন; তাহারা সদাপ্রভুর গৃহমধ্যে পর্বদিনের ন্যায় কোলাহল করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু তাঁর বেদীকে অগ্রাহ্য করেছেন, ত্যাগ করেছেন তাঁর পবিত্র জায়গা। তাঁর দুর্গগুলোর সমস্ত দেয়াল তিনি শত্রুর হাতে তুলে দিয়েছেন। পর্বের দিনের মত করে শত্রুরা সদাপ্রভুর ঘরে চিৎকার করছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ তাঁর কোরবানগাহ্‌কে অগ্রাহ্য করেছেন, ত্যাগ করেছেন তাঁর পবিত্র জায়গা। তাঁর কেল্লাগুলোর সমস্ত দেয়াল তিনি শত্রুর হাতে তুলে দিয়েছেন। ঈদের দিনের মত করে শত্রুরা মাবুদের ঘরে চিৎকার করছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর তাঁর মন্দিরের বেদী পরিত্যাগ করেছেন নিতান্ত অবজ্ঞায়, সে স্থান আজ জনশূন্য মানুষের পায়ের চিহ্ন পড়ে না সেখানে। সিয়োনের প্রাচীর ভেঙ্গে ফেলার অধিকার তুলে দিয়েছেন তিনি শত্রুদের হাতে। সেখানে শত্রুদল মুখর জয়োল্লাসে, যেখানে একদিন আমরা পরমানন্দে করতাম তাঁর আরাধনা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু তাঁর বেদীটি বাতিল করেছিলেন| তিনি তাঁর উপাসনার পবিত্র স্থানটি বাতিল করেছিলেন| জেরুশালেমের প্রাসাদের দেওয়ালগুলি তিনি শত্রুদের ভূমিসাত্‌ করতে দিয়েছিলেন| প্রভুর মন্দিরে শত্রুরা আনন্দে চিৎকার করছিল যেন সেটা ছিল কোন এক ছুটির দিন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রভু তাঁর যজ্ঞবেদি দূর করেছেন; নিজের পবিত্র জায়গা ত্যাগ করেছেন; তিনি তার প্রাসাদের ভিত শত্রুদের হাতে দিয়েছেন; তারা সদাপ্রভুর গৃহের মধ্যে নির্দিষ্ট পর্বের দিনের উল্লাস করেছে।