Lamentations 2:8 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ সিয়োন-কন্যার প্রাচীর নষ্ট করার সঙ্কল্প করেছেন; তিনি সূত্রপাত করেছেন, লোপ করণ থেকে নিজের হাত থামিয়ে রাখেন নি; তিনি পরিখা ও প্রাচীরকে মাতম করিয়েছেন, সেসব একসঙ্গে তেজোহীন হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু দৃঢ়সংকল্প করেছেন, তিনি সিয়োন-কন্যার চারপাশের প্রাচীর ভেঙে ফেলবেন। তিনি একটি মাপকাঠি বিস্তৃত করেছেন, এবং তাঁর হাতকে ধ্বংসকার্য থেকে নিবৃত্ত করেননি। তিনি পরিখা ও প্রাচীরগুলিকে বিলাপ করিয়েছেন; সেগুলি একসঙ্গে পড়ে বিধ্বস্ত হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু সিয়োন-কন্যার প্রাচীর নষ্ট করিবার সঙ্কল্প করিয়াছেন; তিনি সূত্রপাত করিয়াছেন, লোপ করণ হইতে আপন হস্ত নিবৃত্ত করেন নাই; তিনি পরিখা ও প্রাচীরকে বিলাপ করাইয়াছেন, সে সকল একসঙ্গে তেজোহীন হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু সিয়োন-কন্যার প্রাচীর নষ্ট করিবার সঙ্কল্প করিয়াছেন; তিনি সূত্রপাত করিয়াছেন, লোপ করণ হইতে আপন হস্ত নিবৃত্ত করেন নাই; তিনি পরিখা ও প্রাচীরকে বিলাপ করাইয়াছেন, সেই সকল একসঙ্গে তেজোহীন হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সিয়োন-কন্যার চারপাশের দেয়াল ভেংগে ফেলাই সদাপ্রভু স্থির করেছেন। তিনি মাপের দড়ি দিয়ে মেপেছেন আর ধ্বংস করবার কাজে নিজের হাতকে থামিয়ে রাখেন নি। তিনি সিয়োনের দুর্গ ও দেয়ালকে বিলাপ করিয়েছেন; সেগুলো একসংগে দুর্বল হয়ে পড়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সিয়োন্তকন্যার চারপাশের দেয়াল ভেংগে ফেলাই মাবুদ স্থির করেছেন। তিনি মাপের দড়ি দিয়ে মেপেছেন আর ধ্বংস করবার কাজে নিজের হাতকে থামিয়ে রাখেন নি। তিনি সিয়োনের কেল্লা ও দেয়ালকে বিলাপ করিয়েছেন; সেগুলো একসংগে দুর্বল হয়ে পড়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিয়োন নগরীর বেষ্টনী ভেঙ্গে ফেলার সঙ্কল্পে সুদৃঢ় প্রভু পরমেশ্বর চরম বিনাশের জন্য নিলেন প্রস্তুতি। স্তম্ভরাজি ও দুর্গপ্রাকার একই সাথে হল ভূলুন্ঠিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সিয়োনের লোকদের চারপাশে যে দেওয়াল ছিল সেটা প্রভু ধ্বংস করবার পরিকল্পনা করেছিলেন| দেওয়ালটি কোথা থেকে ভাঙ্গতে হবে তা বোঝানোর জন্য তিনি দেওয়ালে একটি মাপের দাগ কেটে ছিলেন| তিনি নিজেকে ধ্বংসকার্য থেকে বিরত করেননি| সব দেওয়ালগুলিকে তিনি দুঃখে কাঁদিয়ে ছিলেন| সবগুলো একই সময় ধ্বংসপ্রাপ্ত হয়েছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু সিয়োনের মেয়ের শহরের দেওয়াল ধ্বংস করার জন্য সংকল্প করেছেন; তিনি পরিমাপের রেখাকে প্রসারিত করেছেন এবং ধ্বংস করার থেকে নিজের হাতকে সরিয়ে নেননি; তিনি পরিখা ও দেওয়ালকে বিলাপ করিয়েছেন এবং সেগুলি একসঙ্গে দুর্বল করেছেন।