Lamentations 2:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোরণদ্বার সকল মাটিতে আচ্ছন্ন হয়েছে, তিনি তার অর্গল নষ্ট ও খণ্ড খণ্ড করেছেন; তার বাদশাহ্‌ ও নেতৃবর্গ জাতিদের মধ্যে থাকে; পরিচালনার কিতাব বলতে আর কিছু নেই; তার নবীরাও মাবুদের কাছ থেকে কোন দর্শন পায় না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার তোরণদ্বারগুলি মাটিতে ঢাকা পড়েছে; সেগুলির অর্গলগুলি তিনি ভেঙেছেন ও ধ্বংস করেছেন। তার রাজা ও রাজপুরুষেরা জাতিগণের মধ্যে নির্বাসিত হয়েছে, বিধান আর নেই, এবং তার ভাববাদীরা সদাপ্রভুর কাছ থেকে কোনো দর্শন পান না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পুরদ্বার সকল মৃত্তিকায় আচ্ছন্ন হইয়াছে, তিনি তাহার অর্গল নষ্ট ও খণ্ড খণ্ড করিয়াছেন; তাহার রাজা ও অধ্যক্ষগণ ব্যবস্থাবিহীন জাতিগণের মধ্যে থাকে; তাহার ভাববাদিগণও সদাপ্রভু হইতে কোন দর্শন পায় না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পুরদ্বার সকল মৃত্তিকায় আচ্ছন্ন হইয়াছে, তিনি তাহার অর্গল নষ্ট ও খণ্ড খণ্ড করিয়াছেন; তাহার রাজা ও অধ্যক্ষগণ ব্যবস্থাবিহীন জাতিগণের মধ্যে থাকে; তাহার ভাববাদিগণও সদাপ্রভু হইতে কোন দর্শন পায় না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার ফটকগুলো মাটিতে ঢেকে গেছে; আগলগুলো তিনি ভেংগে নষ্ট করে দিয়েছেন। তার রাজা ও নেতারা জাতিদের মধ্যে বন্দী হয়ে আছে; আইন-কানুন বলতে কিছু নেই; তার নবীরা সদাপ্রভুর কাছ থেকে আর দর্শন পায় না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার দরজাগুলো মাটিতে ঢেকে গেছে; আগলগুলো তিনি ভেংগে নষ্ট করে দিয়েছেন। তার বাদশাহ্‌ ও নেতারা জাতিদের মধ্যে বন্দী হয়ে আছে; শরীয়ত বলতে কিছু নেই; তার নবীরা মাবুদের কাছ থেকে আর দর্শন পায় না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নগরীর তোরণদ্বার পরিণত প্রস্তর স্তূপে, দ্বারের অর্গল আজ খণ্ড-বিখণ্ড রাজারা ও রাজপুরুষেরা এখন নির্বাসনে। বিধান ও অনুশাসন কেউ আর শোখায় না সেখানে, নবীরাও পায় না আর দিব্য দর্শন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
জেরুশালেমের ফটকগুলি মাটিতে ডুবে গিয়েছিল| তিনি ফটকের স্তম্ভগুলি ধ্বংস করে চূর্ণ করেছিলেন| তার রাজা এবং রাজপুত্ররা অন্য জাতির মধ্যে রয়েছে তাদের জন্য আর কোন শিক্ষা নেই| জেরুশালেমের ভাববাদীরাও প্রভুর কাছ থেকে আর কোন দিব্য দৃষ্টি পায় নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তার সব শহরের ফটকগুলো মাটিতে ঢুকে গিয়েছে, তিনি তার খিল নষ্ট করেছেন এবং ভেঙে দিয়েছেন; তার রাজা ও নেতারা জাতিদের মধ্যে থাকে, যেখানে মোশির কোনো ব্যবস্থা নেই; এমনকি তার ভাববাদীরা সদাপ্রভুর থেকে কোনো দর্শন পায় না।