Lamentations 3:14 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি হয়েছি স্বজাতীয় সকলের উপহাসের বিষয়, সমস্ত দিন তাদের গানের বিষয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার সব লোকজনদের কাছে আমি হাসির খোরাক হয়েছি; তারা সারাদিন আমাকে নিয়ে বিদ্রুপাত্মক গান গায়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি হইয়াছি, স্বজাতীয় সকলের উপহাসের বিষয়, সমস্ত দিন তাহাদের গানের বিষয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি হইয়াছি স্বজাতীয় সকলের উপহাসের বিষয়, সমস্ত দিন তাহাদের গানের বিষয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার সমস্ত লোকের কাছে আমি হাসির পাত্র হয়েছি; তারা সারাদিন গান গেয়ে গেয়ে আমাকে ঠাট্টা করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার সমস্ত লোকের কাছে আমি হাসির পাত্র হয়েছি; তারা সারাদিন গান গেয়ে গেয়ে আমাকে ঠাট্টা করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সারাদিন তারা আমায় উপহাস করে, আমি হয়েছি তাদের বিদ্রূপের পাত্র।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকের কাছে আজ আমি উপহাসের পাত্র| সারাদিন ধরে আমার সম্পর্কে গান গেয়ে গেয়ে তারা আমায় উপহাস করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমি আমার সব লোকদের কাছে হাস্যকর ও দিনের পর দিন তাদের উপহাসের গানের বিষয় হয়েছি।