Lamentations 3:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমি বললাম, আমার বল ও মাবুদতে আমার প্রত্যাশা নষ্ট হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাই আমি বলি, “আমার জৌলুস শেষ হয়ে গেছে, এবং সদাপ্রভুর কাছ থেকে আমার সব প্রত্যাশার অবসান হয়েছে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমি কহিলাম, আমার বল ও সদাপ্রভুতে আমার প্রত্যাশা নষ্ট হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমি কহিলাম, আমার বল ও সদাপ্রভুতে আমার প্রত্যাশা নষ্ট হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাই আমি বলি, “আমার শক্তি চলে গেছে। সদাপ্রভুর কাছ থেকে আমি যা কিছু আশা করেছিলাম তা-ও আর নেই।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাই আমি বলি, “আমার শক্তি চলে গেছে। মাবুদের কাছ থেকে আমি যা কিছু আশা করেছিলাম তা-ও আর নেই।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফুরিয়ে এসেছে আমার জীবনের দিন, হীনবল হয়েছি আমি, প্রভু পরমেশ্বরের, কাছে প্রত্যাশা আমার হয়েছে নিঃশেষ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
নিজে নিজে বললাম, “প্রভুর সাহায্যের প্রত্যাশা আর নেই|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই আমি বললাম, “আমার শক্তি ও সদাপ্রভুতে আমার আশা নষ্ট হয়েছে।”