Lamentations 3:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের অটল মহব্বতের গুণে আমরা নষ্ট হই নি; কেননা তাঁর বিবিধ করুণা শেষ হয় নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভুর মহৎ প্রেমের জন্য আমরা নষ্ট হইনি, কেননা তাঁর সহানুভূতি কখনও শেষ হয় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই; কেননা তাঁহার বিবিধ করুণা শেষ হয় নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই; কেননা তাঁহার বিবিধ করুণা শেষ হয় নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভুর অটল ভালবাসার জন্য আমরা ধ্বংস হচ্ছি না, কারণ তাঁর করুণা কখনও শেষ হয় না;
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদের অটল মহব্বতের জন্য আমরা ধ্বংস হচ্ছি না, কারণ তাঁর মমতা কখনও শেষ হয় না;
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের অবিচল প্রেম আর অপার করুণা স্থায়ী অনন্তকাল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভুর করুণা ও ভালোবাসা অসীম| তাঁর দয়ার কোন শেষ নেই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর দয়ার জন্য আমরা নষ্ট হয়নি; কারণ তাঁর দয়া শেষ হয়নি।