Lamentations 3:48 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমার জাতিরূপ কন্যার ভঙ্গের কারণে আমার চোখ থেকে পানির ধারা বইছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার দু-চোখ দিয়ে অশ্রুধারা বয়ে যাচ্ছে কেননা আমার লোকেরা ধ্বংস হয়ে যাচ্ছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমার জাতিরূপ কন্যার ভঙ্গ প্রযুক্ত আমার চক্ষু হইতে জলধারা বহিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমার জাতিরূপ কন্যার ভঙ্গ প্রযুক্ত আমার চক্ষু হইতে জলধারা বহিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমার লোকেরা ধ্বংস হয়ে যাচ্ছে, সেজন্য আমার চোখ থেকে জলের স্রোত বইছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমার লোকেরা ধ্বংস হয়ে যাচ্ছে, সেজন্য আমার চোখ থেকে পানির স্রোত বইছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্বজাতির বিনাশে অবিরাম অশ্রুধারায় ভরে গেছে দুটি নয়ন আমার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার চোখ বেয়ে জলের স্রোত নেমেছে! আমি আমার লোকদের ধ্বংসের জন্য কেঁদেছি!
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমার লোকের মেয়ের ধ্বংসের জন্য আমার চোখে জলের ধারা বয়ে যাচ্ছে।