Lamentations 4:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হায়, সোনা কেমন মলিন হয়েছে! খাঁটি সোনা কেমন বিকৃত হয়েছে! বায়তুল-মোকাদ্দসের পাথরগুলো প্রতিটি রাস্তার মাথায় নিক্ষিপ্ত রয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হায়! সোনা কেমন তার উজ্জ্বলতা হারিয়েছে, উজ্জ্বল সোনা মলিন হয়েছে! পবিত্র মণিরত্নগুলি ছত্রাকার হয়ে প্রতি পথের মোড়ে পড়ে আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হায়, সুবর্ণ কেমন মলিন হইয়াছে! বিমল কাঞ্চন কেমন বিকৃত হইয়াছে! ধর্ম্মধামের প্রস্তরগুলি প্রতি পথের মস্তকে নিক্ষিপ্ত রহিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হায়, সুবর্ণ কেমন মলিন হইয়াছে! বিমল কাঞ্চন কেমন বিকৃত হইয়াছে! ধর্মধামের প্রস্তরগুলি প্রতি পথের মস্তকে নিক্ষিপ্ত রহিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হায়! সোনা কেমন করে তার উজ্জ্বলতা হারিয়েছে, খাঁটি সোনা ্নান হয়ে গেছে। প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে ছড়িয়ে রয়েছে দামী দামী পাথরগুলো।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হায়! সোনা কেমন করে তার উজ্জ্বলতা হারিয়েছে, খাঁটি সোনা ্নান হয়ে গেছে। প্রত্যেকটি রাস্তার মোড়ে মোড়ে ছড়িয়ে রয়েছে দামী দামী পাথরগুলো।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
নগরীর সোনার উজ্জ্বল ছটা আজ হয়েছে মলিন, মন্দিরের অমূল্য পাথরগুলি ছড়িয়ে আছে, পথের উপর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দেখো, সোনা কি ভাবে কৃঞ্চবর্ণ হয়েছে| দেখো, দামী সোনার কি পরিবর্তন| চারি দিকেই মন্দিরের পাথরগুলো ইতস্ততঃ ছড়িয়ে আছে| তাদের রাস্তার প্রতিটি কোণে বিক্ষিপ্ত করা হয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হায়! সোনা কেমনভাবে উজ্জ্বলতা হারিয়েছে, খাঁটি সোনা পরিবর্তিত হয়েছে। পবিত্র পাথরগুলি প্রতিটি রাস্তার মাথায় ছড়িয়ে আছে।