Lamentations 4:10 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
স্নেহময়ী স্ত্রীদের হাত নিজ নিজ শিশু রান্না করেছে; আমার জাতিরূপ কন্যার ভঙ্গের কারণে এরা তাদের খাদ্যদ্রব্য হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
স্নেহশীলা নারীরা তাদের নিজেদের হাতে, তাদেরই ছেলেমেয়েদের রান্না করেছে, তারা তখন তাদের খাদ্যে পরিণত হয়েছে, যখন আমার প্রজারা ধ্বংস হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
স্নেহময়ী স্ত্রীগণের হস্ত আপন আপন শিশু রন্ধন করিয়াছে; আমার জাতিরূপ কন্যার ভঙ্গপ্রযুক্ত ইহারা তাহাদের খাদ্যদ্রব্য হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
স্নেহময়ী স্ত্রীগণের হস্ত আপন আপন শিশু রন্ধন করিয়াছে; আমার জাতিরূপ কন্যার ভঙ্গ প্রযুক্ত ইহারা তাহাদের খাদ্যদ্রব্য হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
স্নেহময়ী স্ত্রীলোকেরা নিজের হাতে তাদের সন্তানদের রান্না করেছে। আমার লোকদের ধ্বংসের সময় তাদের সন্তানেরাই তাদের খাবার হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
স্নেহময়ী স্ত্রীলোকেরা নিজের হাতে তাদের সন্তানদের রান্না করেছে। আমার লোকদের ধ্বংসের সময় তাদের সন্তানেরাই তাদের খাবার হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বিভীষিকার মত নেমে এসেছে চরম বিপর্যয় আমার প্রজাদের উপর, স্নেহময়ী মাতা আপন সন্তানে খাদ্যরূপে করেছে ভোজন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এমনকি, সমস্ত সুন্দরী মায়েরা তাদের সন্তানদেরই খাদ্যের মতো রান্না করেছে| ওই শিশুগুলি তাদের মায়েদের খাদ্য হয়ে উঠেছিল| আমার লোকদের ধ্বংসের সময় এটা ঘটেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দয়াবতী স্ত্রীদের হাত নিজের নিজের শিশু রান্না করেছে; আমার লোকের মেয়েদের ধ্বংসের জন্য এরা তাদের খাবার হয়েছে।