Lamentations 4:11 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ তাঁর ক্রোধ সম্পন্ন করেছেন, তাঁর প্রচণ্ড গজব ঢেলে দিয়েছেন; তিনি সিয়োনে আগুন জ্বালিয়েছেন, তা তার ভিত্তিমূল গ্রাস করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু তাঁর ক্রোধ পূর্ণরূপে সম্পন্ন করেছেন; তিনি তাঁর ভয়ংকর ক্রোধ ঢেলে দিয়েছেন। তিনি সিয়োনে এক আগুন প্রজ্বলিত করেছেন, যা গ্রাস করেছে তার সমস্ত ভিত্তিমূলকে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু আপন ক্রোধ সম্পন্ন করিয়াছেন, আপন প্রচণ্ড কোপ ঢালিয়া দিয়াছেন; তিনি সিয়োনে অগ্নি জ্বালাইয়াছেন, তাহা তাহার ভিত্তিমূল গ্রাস করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু আপন ক্রোধ সম্পন্ন করিয়াছেন, আপন প্রচণ্ড কোপ ঢালিয়া দিয়াছেন; তিনি সিয়োনে অগ্নি জ্বালাইয়াছেন, তাহা তাহার ভিত্তিমূল গ্রাস করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু তাঁর ভীষণ অসন্তোষকে পুরোপুরিই বের করেছেন; তাঁর জ্বলন্ত ক্রোধ তিনি ঢেলে দিয়েছেন। তিনি সিয়োনে আগুন জ্বেলেছেন; তা তার ভিত্তিগুলো পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ তাঁর রাগকে পুরোপুরিই বের করেছেন; তাঁর জ্বলন্ত গজব তিনি ঢেলে দিয়েছেন। তিনি সিয়োনে আগুন জ্বেলেছেন; তা তার ভিত্তিগুলো পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর জ্বলে উঠেছেন অদম্য ক্রোধে, ভয়াবহ আগুন জ্বেলেছেন সিয়োন নগরীর বুকে, পুড়িয়ে ভস্মীভূত করেছেন তাকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, তাঁর সমস্ত রোধ ব্যবহার করেছেন| তিনি ক্রোধর আগুন সিয়োনে নিক্ষেপ করেছেন| ওই আগুন সিয়োনকে পুড়িয়ে ছারখার করে দিয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভু নিজের রাগ সম্পূর্ণ করেছেন, নিজের প্রচণ্ড রাগ ঢেলে দিয়েছেন; তিনি সিয়োনে আগুন জ্বালিয়েছেন, তা তার ভিত্তিমূল গ্রাস করেছে।