Lamentations 4:12 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুনিয়ার বাদশাহ্‌রা, দুনিয়াবাসী সমস্ত লোক, বিশ্বাস করতো না যে, জেরুশালেমের দ্বারে কোন বিপক্ষ কি দুশমন প্রবেশ করতে পারবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পৃথিবীর রাজারা বা জগতের কোনো লোকও বিশ্বাস করেনি যে, বিপক্ষেরা ও শত্রুরা জেরুশালেমের তোরণদ্বারগুলি দিয়ে প্রবেশ করতে পারবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পৃথিবীর রাজগণ, জগন্নিবাসী সমস্ত লোক, বিশ্বাস করিত না যে, যিরূশালেমের দ্বারে কোন বিপক্ষ কি শত্রু প্রবেশ করিতে পারিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পৃথিবীর রাজগণ, জগন্নিবাসী সমস্ত লোক, বিশ্বাস করিত না যে, যিরূশালেমের দ্বারে কোন বিপক্ষ কি শত্রু প্রবেশ করিতে পারিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
রাজারা কিম্বা জগতের কোন লোকই বিশ্বাস করত না যে, যিরূশালেমের ফটক দিয়ে কোন শত্রু বা বিপক্ষ ঢুকতে পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বাদশাহ্‌রা কিংবা দুনিয়ার কোন লোকই বিশ্বাস করত না যে, জেরুজালেমের দরজা দিয়ে কোন শত্রু বা বিপক্ষ ঢুকতে পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেউ কোনদিন পারেনি ভাবতে বিদেশী শাসকেরাও কল্পনা করেনি কখনও জেরুশালেমের তোরণ দুয়ার দিয়ে শত্রুরা কোনদিন করবে প্রবেশ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পৃথিবীর রাজারা এই ঘটনার কথা বিশ্বাস করতে পারেন নি| যা ঘটেছিল বিশ্বের মানুষরা তা বিশ্বাস করতে পারে নি| তারা বিশ্বাস করতে পারেনি যে জেরুশালেম শহরের প্রধান ফটক দিয়ে শত্রুরা ঢুকতে সক্ষম হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পৃথিবীর রাজারা, বিশ্বের সব লোক, বিশ্বাস করত না যে, যিরূশালেমের দরজায় কোনো বিপক্ষ ও শত্রু প্রবেশ করতে পারবে।