Lamentations 4:13 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এর কারণ তার নবীদের গুনাহ্ ও তার ইমামদের অপরাধ; কেননা তারা তার মধ্যে ধার্মিকদের রক্তপাত করতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু তার ভাববাদীদের পাপের জন্য এইরকম ঘটেছে, এবং তার যাজকদের শঠতার জন্য, যারা তারই মধ্যে বসে ধার্মিক লোকদের রক্তপাত করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইহার কারণ তাহার ভাববাদিগণের পাপ ও তাহার যাজকগণের অপরাধ; কেননা তাহারা তাহার মধ্যে ধার্ম্মিকগণের রক্তপাত করিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইহার কারণ তাহার ভাববাদিগণের পাপ ও তাহার যাজকগণের অপরাধ; কেননা তাহারা তাহার মধ্যে ধার্মিকগণের রক্তপাত করিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই ঘটনা ঘটেছিল তার নবীদের পাপের জন্য, তার পুরোহিতদের অন্যায়ের জন্য, কারণ সেখানেই তারা সৎ লোকদের রক্তপাত করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই ঘটনা ঘটেছিল তার নবীদের গুনাহের জন্য, তার ইমামদের অন্যায়ের জন্য, কারণ সেখানেই তারা সৎ লোকদের রক্তপাত করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাও একদিন হল সম্ভব, এর কারণ পাপ—জেরুশালেমের নবীদের পাপ, আর অনাচারী পুরোহিতকুলের পাপ, তারা বহু নিরীহ মানুষের প্রাণনাশ করেছেএই নগরীর বুকে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু এটাই ঘটেছে কারণ জেরুশালেমের ভাববাদীরা পাপ কাজ করেছে| এটা ঘটেছে কারণ জেরুশালেমের যাজকরা পাপ কাজ করেছে| ঐসব লোকরা জেরুশালেম শহরে ভাল মানুষদের হত্যা করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এর কারণ তার ভাববাদীদের পাপ ও যাজকদের অপরাধ; যারা তার মধ্যে ধার্ম্মিকদের রক্তপাত করত।