Lamentations 4:14 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা অন্ধদের মত পথে পথে ঘুরে বেড়িয়েছে, রক্তে কলুষিত হয়েছে, লোকেরা তাদের কাপড় স্পর্শ করতে পারে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন তারা অন্ধ লোকদের মতো পথে পথে হাতড়ে বেড়ায়। রক্তে তারা এমনভাবে কলুষিত যে, কেউই তাদের পোশাক ছুঁতে চায় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা অন্ধগণের ন্যায় পথে পথে ঘুরিয়া বেড়াইয়াছে, রক্তে কলুষিত হইয়াছে, লোকেরা তাহাদের বস্ত্র স্পর্শ করিতে পারে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা অন্ধগণের ন্যায় পথে পথে ঘুরিয়া বেড়াইয়াছে, রক্তে কলুষিত হইয়াছে, লোকেরা তাহাদের বস্ত্র স্পর্শ করিতে পারে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাই তারা অন্ধদের মত রাস্তায় রাস্তায় হাঁত্ড়ে বেড়িয়েছে; তারা এমনভাবে রক্তে অশুচি হয়েছে যে, কেউ তাদের কাপড় ছুঁতে চাইত না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাই তারা অন্ধদের মত রাস্তায় রাস্তায় হাঁত্ড়ে বেড়িয়েছে; তারা এমনভাবে রক্তে নাপাক হয়েছে যে, কেউ তাদের কাপড় ছুঁতে চাইত না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা অন্ধের মত ফিরেছে পথে পথে নিরীহের রক্তে কলুষিত দেহ, ওদের সকলেই করেছে পরিহার।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা অন্ধের মত শহরের রাস্তায় রাস্তায় ঘুরেছে| রক্তপাতে তারা নোংরা হয়েছে| তারা এতো নোংরা ছিল যে তাদের জামাকাপড়ও কেউ স্পর্শ করে নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা অন্ধদের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়িয়েছে, তাদের রক্ত দূষিত হয়েছে, লোকেরা তাদের কাপড় স্পর্শ করতে পারে না।