Lamentations 4:15 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
লোকে তাদেরকে চেঁচিয়ে বলেছে, তোমরা পথ ছাড়; নাপাক, পথ ছাড়, পথ ছাড় সপর্শ করো না; তারা পালিয়ে গেছে, ঘুরে বেড়িয়েছে; জাতিদের মধ্যে লোকে বলেছে, ওরা এই স্থানে আর প্রবাস করতে পারবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকেরা চিৎকার করে তাদের বলে, “দূর হও! তোমরা অশুচি! দূর হও! দূর হও! আমাদের স্পর্শ কোরো না!” যখন তারা পালিয়ে এবং ঘুরে বেড়ায়, তখন অন্যান্য জাতির লোকেরা বলে, “ওরা এখানে কখনও থাকতে পারবে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লোকে তাহাদিগকে চেঁচাইয়া বলিয়াছে, তোমরা পথ ছাড়; অশুচি, পথ ছাড়, পথ ছাড়, স্পর্শ করিও না; তাহারা পলায়ন করিয়াছে, ঘুরিয়া বেড়াইয়াছে; জাতিগণের মধ্যে লোকে বলিয়াছে, উহারা এই স্থানে আর প্রবাস করিতে পারিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
লোকে তাহাদিগকে চেঁচাইয়া বলিয়াছে, তোমরা পথ ছাড়; অশুচি, পথ ছাড়, পথ ছাড়, স্পর্শ করিও না; তাহারা পলায়ন করিয়াছে, ঘুরিয়া বেড়াইয়াছে; জাতিগণের মধ্যে লোকে বলিয়াছে, উহারা এই স্থানে আর প্রবাস করিতে পারিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকে চিৎকার করে তাদের বলেছে, “সরে যাও, তোমরা অশুচি। সরে যাও, সরে যাও, আমাদের ছুঁয়ো না।” তারা পালিয়ে গিয়ে ঘুরে বেড়িয়েছে; অন্যান্য জাতির লোকেরা বলেছে, “তারা এখানে আর থাকতে পারবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকে চিৎকার করে তাদের বলেছে, “সরে যাও, তোমরা নাপাক। সরে যাও, সরে যাও, আমাদের ছুঁয়ো না।” তারা পালিয়ে গিয়ে ঘুরে বেড়িয়েছে; অন্যান্য জাতির লোকেরা বলেছে, “তারা এখানে আর থাকতে পারবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
‘দূর হও, অশুচি তোমরা, স্পর্শ করো না আমাদের’, চীৎকার করে ওঠে সকলে। বাস্তুহারার মত তারা দেশে দেশে বেড়ায় ঘুরে, আশ্রয় দেয় না কেউ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
চলে যাও! তোমরা অশুচি| লোকরা চিৎকার করে বলছিল, “দূর হয়ে যাও! দূর হয়ে যাও! আমাদের স্পর্শ কোরো না|” ঐ লোকরা এদিক ওদিক ঘুরে বেড়িযেছে কিন্তু কোন ঘরেই আশ্রয় পায়নি| অন্য দেশের লোকরা বলেছে, “আমরা ওদের বাঁচতে দিতে চাই না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লোকে তাদেরকে চেঁচিয়ে বলেছে, “চলে যাও; অশুচি, চলে যাও, চলে যাও, আমাকে স্পর্শ কর না,” তারা পালিয়ে গিয়েছে, ঘুরে বেড়িয়েছে; জাতিদের মধ্যে লোকে বলেছে, “ওরা এই জায়গায় আর কখনো বিদেশী হিসেবে বাস করতে পারবে না।”