Lamentations 4:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদের মুখ তাদেরকে ছিন্নভিন্ন করেছে, তিনি তাদেরকে আর দেখতে পারেন না; লোকে ইমামদের মুখাপেক্ষা করে নি, প্রাচীনদের প্রতি কৃপা করে নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সদাপ্রভু স্বয়ং তাদের ছিন্নভিন্ন করেছেন; তিনি আর তাদের দেখেন না। যাজকদের কেউ আর সম্মান করে না, প্রাচীনদের কেউ আর কৃপা করে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভুর মুখ তাহাদিগকে ছিন্নভিন্ন করিয়াছে, তিনি তাহাদিগকে আর দেখিতে পারেন না; লোকে যাজকগণের মুখাপেক্ষা করে নাই, প্রাচীনগণের প্রতি কৃপা করে নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভুর মুখ তাহাদিগকে ছিন্নভিন্ন করিয়াছে, তিনি তাহাদিগকে আর দেখিতে পারেন না; লোকে যাজকগণের মুখাপেক্ষা করে নাই, প্রাচীনগণের প্রতি কৃপা করে নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু নিজেই তাদের ছড়িয়ে দিয়েছেন; তিনি তাদের প্রতি আর মনোযোগ দেন না। লোকে পুরোহিতদের সম্মান দেখায় না, দয়া করে না বৃদ্ধ নেতাদের।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ নিজেই তাদের ছড়িয়ে দিয়েছেন; তিনি তাদের প্রতি আর মনোযোগ দেন না। লোকে ইমামদের সম্মান দেখায় না, দয়া করে না বৃদ্ধ নেতাদের।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লেশমাত্র মমতাও নেই প্রভু পরমেশ্বরের মনে, তিনি স্বয়ং তাদের দিয়েছেন ছড়িয়ে ছিটিয়ে, এমন কি যাজক ও নেতৃবৃন্দও পায়নি সম্মান।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু স্বয়ং ওদের ধ্বংস করেছেন| তিনি ওদের আর দেখাশোনা করতে পারছিলেন না| তিনি যাজকদের শ্রদ্ধা করতে পারেন নি| তিনি যিহূদার বয়স্ক মানুষদের প্রতি বন্ধুভাবাপন্ন ছিলেন না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সদাপ্রভুর মুখ তাদেরকে তার সামনে থেকে ছড়িয়ে দিয়েছেন, তিনি তাদেরকে আর দেখেন না; লোকে যাজকদের সম্মান করে না, প্রাচীনদের প্রতি দয়া দেখান না।