Lamentations 4:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দুশমনেরা আমাদের পাদবিক্ষেপের অনুসরণ করে, আমরা নিজ নিজ পথে বেড়াতে পারি না; আমাদের শেষকাল নিকটবর্তী, আমাদের আয়ু সমপূর্ণ হল, হ্যাঁ, আমাদের শেষকাল উপস্থিত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
লোকেরা চুপিসাড়ে আমাদের প্রতিটি পদক্ষেপ অনুসরণ করে, তাই আমরা পথে হাঁটতে পারি না। আমাদের শেষকাল নিকটবর্তী, আমাদের আয়ু সম্পূর্ণ, কেননা আমাদের শেষকাল উপস্থিত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
[শত্রুগণ] আমাদের পাদবিক্ষেপের অনুসরণ করে, আমরা স্ব স্ব পথে বেড়াইতে পারি না; আমাদের শেষকাল নিকটবর্ত্তী, আমাদের আয়ু সম্পূর্ণ হইল, হাঁ, আমাদের শেষকাল উপস্থিত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
[শত্রুগণ] আমাদের পাদবিক্ষেপের অনুসরণ করে, আমরা স্ব স্ব পথে বেড়াইতে পারি না; আমাদের শেষকাল নিকটবর্তী, আমাদের আয়ু সম্পূর্ণ হইল, হাঁ, আমাদের শেষকাল উপস্থিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লোকে আমাদের জন্য ওৎ পেতে থাকত, তাই আমরা আমাদের খোলা জায়গাগুলোতে হাঁটতে পারতাম না। আমাদের শেষ কাল কাছে এসেছিল, আমাদের দিনগুলো ফুরিয়ে গিয়েছিল, কারণ আমাদের শেষ সময় উপস্থিত হয়েছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লোকে আমাদের জন্য ওৎ পেতে থাকত, তাই আমরা আমাদের খোলা জায়গাগুলোতে হাঁটতে পারতাম না। আমাদের শেষ কাল কাছে এসেছিল, আমাদের দিনগুলো ফুরিয়ে গিয়েছিল, কারণ আমাদের শেষ সময় উপস্থিত হয়েছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শত্রুর নজরবন্দী যে আমরা, প্রকাশ্যে পথ চলারও উপায় নেই আমাদের, দিন আমাদের ফুরিয়েছে, ঘনিয়েছে অন্তিম দশা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শত্রুরা সবসময় আমাদের খুঁজে ফিরেছে| আমরা পথেঘাটে বেরোতে পর্যন্ত পারিনি| আমাদের শেষ সময় ঘনিয়ে এসেছিল| আমাদের সময় ফুরিয়ে গিয়ে শেষ সময় ঘনিয়ে এল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
শত্রুরা আমাদের পদক্ষেপ অনুসরণ করে, আমরা আমাদের নিজের রাস্তায় হাঁটতে পারি না; আমাদের শেষকাল কাছাকাছি, আমাদের দিন শেষ কারণ আমাদের শেষকাল উপস্থিত।