Lamentations 4:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমাদের তাড়নাকারীরা আসমানের ঈগল পাখির চেয়ে বেগবান ছিল; তারা পর্বতের উপরে আমাদের পিছনে পিছনে দৌড়াত, মরুভূমিতে আমাদের জন্য ঘাঁটি বসাত।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আকাশের ঈগল পাখিদের চেয়েও আমাদের পশ্চাদ্ধাবনকারীরা দ্রুতগতিসম্পন্ন ছিল; তারা পর্বতগুলির উপরেও আমাদের তাড়া করে গেছে, আর মরুভূমিতে আমাদের জন্য ওৎ পেতে থেকেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমাদের তাড়নাকারিগণ আকাশের ঈগল পক্ষী অপেক্ষা বেগগামী ছিল; তাহারা পর্ব্বতের উপরে আমাদের পশ্চাতে পশ্চাতে দৌড়িত, প্রান্তরে আমাদের জন্য ঘাঁটি বসাইত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমাদের তাড়নাকারিগণ আকাশের ঈগল পক্ষী অপেক্ষা বেগবান ছিল; তাহারা পর্বতের উপরে আমাদের পশ্চাতে পশ্চাতে দৌড়িত, প্রান্তরে আমাদের জন্য ঘাঁটি বসাইত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের যারা তাড়া করত তারা আকাশের ঈগল পাখীর চেয়েও বেগে যেত; তারা পাহাড়ে পাহাড়ে আমাদের তাড়া করত আর মরু-এলাকায় ওৎ পেতে থাকত আমাদের জন্য।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের যারা তাড়া করত তারা আকাশের ঈগল পাখীর চেয়েও বেগে যেত; তারা পাহাড়ে পাহাড়ে আমাদের তাড়া করত আর মরুভূমিতে ওৎ পেতে থাকত আমাদের জন্য।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈগলের চেয়েও দ্রুতগতিতে আকাশ থেকে নেমে তাড়া করে ফিরেছে শত্রুদল। আক্রমণে থেকেছে উদ্যত মরুপ্রান্তরে, পিছু ধাওয়া করেছে আমাদের পাহাড়ী পথে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যে মানুষটা আমাদের তাড়া করেছিল তার গতিবেগ আকাশে উড়তে থাকা ঈগলের থেকেও বেশী| ওই লোকগুলো আমাদের ধরবার জন্য পাহাড়ে তাড়া করেছিল এবং আমাদের হঠাৎ‌‌ আক্রমণ করবার জন্য মরুভূমিতে লুকিয়ে থেকেছিল|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাদের তাড়নাকারীরা আকাশের ঈগল পাখির চেয়ে দ্রুতগামী ছিল; তারা পর্বতের ওপরে আমাদের পিছনে পিছনে দৌড়াত, মরুপ্রান্তে আমাদের জন্য ঘাঁটি বসাত।