Lamentations 4:2 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হায়, বহুমূল্য সিয়োন-পুত্ররা, যারা খাঁটি সোনার মত, তারা মৃন্ময় ভাণ্ডের মত, কুম্ভকারের হাতের তৈরি বস্তুর মত গণিত হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বহুমূল্য সিয়োন-সন্তানেরা, যারা একদিন সোনার মতো গুরুত্বপূর্ণ ছিল, এখন তাদের অবস্থা মাটির পাত্রের মতো, যা কুমোরের হাতে নির্মিত!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হায়, বহুমূল্য সিয়োন-পুত্রগণ, যাহারা নির্ম্মল কাঞ্চনের তুল্য, তাহারা মৃন্ময় ভাণ্ডের ন্যায়, কুম্ভকারের হস্তকৃত বস্তুর ন্যায় গণিত হইয়াছে!
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হায়, বহুমূল্য সিয়োন-পুত্রগণ, যাহারা নির্মল কাঞ্চনের তুল্য, তাহারা মৃন্ময় ভাণ্ডের ন্যায়, কুম্ভকারের হস্তকৃত বস্তুর ন্যায় গণিত হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সিয়োনের ছেলেরা একদিন সোনার মত মূল্যবান ছিল; তাদের এখন মনে করা হয় কুমারের তৈরী মাটির পাত্রের মত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সিয়োনের ছেলেরা একদিন সোনার মত মূল্যবান ছিল; তাদের এখন মনে করা হয় কুমারের তৈরী মাটির পাত্রের মত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিয়োনের যে নবীন যুবারা একদিন ছিল মূল্যবান সোনার মতই, আজ মূল্যহীন তুচ্ছ মাটির পাত্রের মত পড়ে আছে তারা অনাদরে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সিয়োনের লোকরা খুব মূল্যবান ছিল| তারা একসময় সোনার মতোই মূল্যবান ছিল| শত্রুরা তাদের কুমোরদের তৈরী মাটির পাত্রের মত ব্যবহার করে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সিয়োনের মূল্যবান ছেলেগুলো, যারা খাঁটি সোনার থেকে দামী, কিন্তু এখন তারা কুমোরের হাতে তৈরী মাটির পাত্রের মতো গণ্য হয়েছে, তা ছাড়া আর কিছুই নয়।