Lamentations 4:20 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যিনি আমাদের নাসিকায় বায়ুস্বরূপ, মাবুদের অভিষিক্ত, তিনি তাদের গর্তে ধৃত হলেন, যাঁর বিষয়ে বলেছিলাম, আমরা তাঁর ছায়ায় জাতিদের মধ্যে জীবন যাপন করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিনি সদাপ্রভুর অভিষিক্ত, আমাদের জাতির প্রাণস্বরূপ, তিনি তাদের ফাঁদে ধরা পড়েছিলেন। আমরা ভেবেছিলাম যে তাঁরই ছায়ায় আমরা জাতিগুলির মধ্যে জীবনযাপন করব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিনি আমাদের নাসিকায় বায়ুস্বরূপ, সদাপ্রভুর অভিষিক্ত, তিনি তাহাদের গর্ত্তে ধৃত হইলেন, যাঁহার বিষয়ে বলিয়াছিলাম, আমরা তাঁহার ছায়ায় জাতিগণের মধ্যে জীবন যাপন করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিনি আমাদের নাসিকায় বাযুস্বরূপ, সদাপ্রভুর অভিষিক্ত, তিনি তাহাদের গর্তে ধৃত হইলেন, যাঁহার বিষয়ে বলিয়াছিলাম, আমরা তাঁহার ছায়ায় জাতিগণের মধ্যে জীবন যাপন করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিনি সদাপ্রভুর অভিষিক্ত, যিনি আমাদের জীবন-বায়ু, তিনি তাদের ফাঁদে ধরা পড়েছিলেন; কিন্তু আমরা ভেবেছিলাম তাঁর ছায়াতে জাতিদের মধ্যে আমরা বাস করব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যিনি মাবুদের অভিষিক্ত, যিনি আমাদের জীবন্তবায়ু, তিনি তাদের ফাঁদে ধরা পড়েছিলেন; কিন্তু আমরা ভেবেছিলাম তাঁর ছায়াতে জাতিদের মধ্যে আমরা বাস করব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
স্বয়ং প্রভু পরমেশ্বরের অভিষিক্ত, আমাদের প্রাণশক্তিস্বরূপ যিনি, যাঁর উপর বিশ্বাসে নির্ভর করেছিলাম আমরা, তিনি আজ শত্রুর কুক্ষিগত, আমাদের আশা হল নির্মূল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
রাজা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিলেন| তিনি আমাদের শ্বাস-প্রশ্বাস নেওয়ার মতো গুরুত্বপূর্ণ ছিলেন| কিন্তু সেই প্রিয় রাজাকেও ওরা ফাঁদে ফেলল| রাজাকে প্রভুই ফাঁদে অভিষিক্ত করেছিলেন| যে রাজার সম্বন্ধে বলতাম, “আমরা রাজার ছায়াতেই বাঁচব| তিনি অন্য জাতির হাত থেকে আমাদের রক্ষা করবেন|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যিনি আমাদের নাকের নিঃশ্বাস-প্রশ্বাস, সদাপ্রভুর অভিষিক্ত, তিনি তাদের ফাঁদে ধরা পড়লেন, যাঁর বিষয়ে বলেছিলাম, আমরা তাঁর সুরক্ষায় জাতিদের মধ্যে বাস করব।