Lamentations 4:21 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে ঊষদেশ-নিবাসীনী ইদোম-কন্যে, তুমি আনন্দকর ও পুলকিতা হও। তোমার কাছেও সেই পানপাত্র আসবে, তুমি মত্তা হবে, উলঙ্গিনী হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ঊষ দেশে বসবাসকারী, ইদোম-কন্যা, আনন্দ করো ও উল্লসিত হও। কিন্তু তোমার কাছেও সেই পানপাত্র আসবে; তুমিও মত্ত হবে ও নগ্ন হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে ঊষদেশ-নিবাসিনি ইদোম-কন্যে, তুমি আনন্দ কর ও পুলকিতা হও। তোমার নিকটেও সেই পানপাত্র আসিবে, তুমি মত্তা হইবে, উলঙ্গিনী হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে ঊষদেশ-নিবাসিনি ইদোম-কন্যে, তুমি আনন্দকর ও পুলকিতা হও। তোমার নিকটেও সেই পানপাত্র আসিবে, তুমি মত্তা হইবে, উলঙ্গিনী হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ঊষ দেশে বাসকারিণী হে ইদোম-কন্যা, তুমি আনন্দ কর, খুশী হও; কিন্তু তোমাকেও সেই পেয়ালা দেওয়া হবে; তুমি মাতাল ও উলংগ হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আওস দেশে বাসকারিণী হে ইদোম-কন্যা, তুমি আনন্দ কর, খুশী হও; কিন্তু তোমাকেও সেই পেয়ালা দেওয়া হবে; তুমি মাতাল ও উলংগ হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হাসো তোমরা ইদোম ও ঊষনিবাসী সকলে, মত্ত হও মদিরায়, উল্লাসে হও বিহ্বল, স্খলিত হবে বসন তোমাদের, অচেতনে লজ্জা হবে অনাবৃত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ইদোমের জনগণ, সুখী হও| ইদোমের লোকরা তোমরা যারা উসে থাকো, সুখী হও| কিন্তু মনে রেখো প্রভুর পানপাত্র তোমারও চারিদিক ঘিরে আসবে| যখন তুমি সেই পানপাত্রে চুমুক দেবে (শাস্তি পাবে), তখন তুমি মাতাল হবে| তুমি সেই সময় নিজেকে উলঙ্গ করে ফেলবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে ঊষদেশ নিবাসিনী ইদোমের মেয়ে, তুমি আনন্দ কর ও খুশি হও! তোমার কাছেও সেই পানপাত্র আসবে, তুমি মাতাল হবে এবং উলঙ্গিনী হবে।