Lamentations 4:22 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সিয়োন-কন্যা, তোমার অপরাধ শেষ হল; তিনি তোমাকে আর বন্দী দশায় ফেলে রাখবেন না; হে ইদোম-কন্যা, তিনি তোমার অপরাধের প্রতিফল দেবেন, তোমার গুনাহ্ অনাবৃত করবেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সিয়োন-কন্যা, তোমার শাস্তির দিন শেষ হবে; তোমার নির্বাসনের দিন তিনি আর বিলম্বিত করবেন না। কিন্তু ইদোম-কন্যা, তোমার পাপের শাস্তি তিনি দেবেন ও তোমার সমস্ত দুষ্টতা অনাবৃত করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সিয়োন-কন্যা, তোমার অপরাধ শেষ হইল; তিনি তোমাকে আর বন্দি-দশায় ফেলিবেন না; হে ইদোম-কন্যে, তিনি তোমার অপরাধের প্রতিফল দিবেন, তোমার পাপ অনাবৃত করিবেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সিয়োন-কন্যা, তোমার অপরাধ শেষ হইল; তিনি তোমাকে আর বন্দি-দশায় ফেলিবেন না; হে ইদোম-কন্যা, তিনি তোমার অপরাধের প্রতিফল দিবেন, তোমার পাপ অনাবৃত করিবেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সিয়োন-কন্যা, তোমার শাস্তি শেষ হবে; তিনি তোমাকে আর বন্দীদশায় ফেলে রাখবেন না; কিন্তু হে ইদোম-কন্যা, তিনি তোমার অন্যায়ের শাস্তি দেবেন এবং তোমার পাপ প্রকাশ করবেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে সিয়োন্তকন্যা, তোমার শাস্তি শেষ হবে; তিনি তোমাকে আর বন্দীদশায় ফেলে রাখবেন না; কিন্তু হে ইদোম-কন্যা, তিনি তোমার অন্যায়ের শাস্তি দেবেন এবং তোমার গুনাহ্ প্রকাশ করবেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিয়োন তার পাপের মূল্য করেছে পরিশোধ, সমাপ্ত হয়েছে তার নির্বাসনের কাল। ইদোম, তোমার কিন্তু নিস্তার নেই, পাপের চরম দণ্ড নেমে আসবে তোমার উপরে, সমস্ত দুষ্কর্ম তোমার হবে উদ্ঘাটিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সিয়োন, তোমার শাস্তি সম্পূর্ণ| তোমাকে আর বন্দী করে রাখা হবে না| কিন্তু ইদোমের জনগণ, প্রভু তোমাদের পাপের শাস্তি দেবেন| তিনি তোমাদের পাপের মুখোশ খুলে দেবেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সিয়োনের মেয়ে, তোমার অপরাধ শেষ হল; তিনি তোমাকে আর কখনো নির্বাসিত করবেন না; হে ইদোমের মেয়ে, তিনি তোমার অপরাধের শাস্তি দেবেন, তোমার পাপ প্রকাশ করবে।