Lamentations 4:3 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
শৃগালীরাও স্তন দেয়, নিজ নিজ শিশুদেরকে দুধ পান করায়; আমার জাতিরূপ কন্যা নিষ্ঠুরা হয়েছে, মরুভূমিস্থ উটপাখিদের ন্যায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এমনকি শিয়ালেরাও তাদের শাবকদের প্রতিপালনের জন্য স্তন্যপান করায়, কিন্তু আমার প্রজারা মরুভূমির উটপাখির মতো হৃদয়হীন হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
শৃগালীরাও স্তন দেয়, আপন আপন শিশুদিগকে দুগ্ধ পান করায়; আমরা জাতিরূপ কন্যা নিষ্ঠুরা হইয়াছে, প্রান্তরস্থ উষ্ট্রপক্ষীদের ন্যায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
শৃগালীরাও স্তন দেয়, আপন আপন শিশুদিগকে দুগ্ধ পান করায়; আমার জাতিরূপ কন্যা নিষ্ঠুরা হইয়াছে, প্রান্তরস্থ উষ্ট্রপক্ষীদের ন্যায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শিয়ালেরা পর্যন্ত নিজের বাচ্চাদের বুকের দুধ খাওয়ায়, কিন্তু আমার লোকেরা মরু-এলাকার উট পাখীদের মত নিষ্ঠুর হয়ে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শিয়ালেরা পর্যন্ত নিজের বাচ্চাদের বুকের দুধ খাওয়ায়, কিন্তু আমার লোকেরা মরুভূমির উট পাখীদের মত নিষ্ঠুর হয়ে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হিংস্র নেকড়েও তার শাবকদের স্তন্যদান করে, কিন্তু আমার প্রজারা নির্মম, মরুভূমির উটপাথির মত আপন সন্তানদের প্রতি উদাসীন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এমনকি শিয়ালও তার শাবকদের স্তন পান করায়| কিন্তু আমার লোকরা খুব নিষ্ঠুর হয়ে উঠেছে| তারা মরুভূমিতে থাকা উট পাখীর মতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এমন কি শিয়ালেরাও তাদের বাচ্চাদেরকে দুধ পান করায়; আমার লোকের মেয়েরা মরুপ্রান্তের উটপাখির মত নিষ্ঠুর হয়েছে।