Lamentations 4:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যারা উপাদেয় দ্রব্য ভোজন করতো, তারা এতিম হয়ে পথে পথে রয়েছে; যাদেরকে লাল রংয়ের কাপড় পরিয়ে লালন-পালন করা যেত, তারা সারের ঢিবি আলিঙ্গন করছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একদিন যারা উৎকৃষ্ট আহার্য গ্রহণ করত আজ তারা পথে পথে অসহায় হয়ে পড়ে আছে। যারা রাজকীয় বেগুনিয়া পোশাক পরে প্রতিপালিত হয়েছে, তারা এখন ভস্মস্তূপে শুয়ে আছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যাহারা উপাদেয় দ্রব্য ভোজন করিত, তাহারা অনাথ হইয়া পথে পথে রহিয়াছে; যাহাদিগকে সিন্দূরবর্ণ বস্ত্র পরাইয়া লালন পালন করা যাইত, তাহারা সারের ঢিবী আলিঙ্গন করিতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যাহারা উপাদেয় দ্রব্য ভোজন করিত, তাহারা অনাথ হইয়া পথে পথে রহিয়াছে; যাহাদিগকে সিন্দূরবর্ণ বস্ত্র পরাইয়া লালন পালন করা যাইত, তাহারা সারের ঢিবি আলিঙ্গন করিতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা একদিন ভাল ভাল খাবার খেত তারা এখন অভাবের মধ্যে পথে পথে রয়েছে। যারা দামী বেগুনে কাপড় পরে মানুষ হয়েছে তারা এখন ছাইয়ের গাদায় শুয়ে আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা একদিন ভাল ভাল খাবার খেত তারা এখন অভাবের মধ্যে পথে পথে রয়েছে। যারা দামী বেগুনে কাপড় পরে মানুষ হয়েছে তারা এখন ছাইয়ের গাদায় শুয়ে আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু কে দেবে ভিক্ষা? একদা উত্তম খাদ্যে পরিতৃপ্ত ছিল যারা, লালিত হয়েছিল আরামে-বিলাসে, অনাহারে আজ তারা পথে শুয়ে মৃত্যুর প্রতীক্ষায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এক সময় যারা খুব দামী দামী খাবার খেয়েছে, এখন তারাই খিদের জ্বালায় রাস্তায় মরছে| সুন্দর লাল পোশাক পরে যারা এমশঃ বড় হয়েছে, তারাই এখন খাদ্যের সন্ধানে আবর্জনার স্তুপ ঘেঁটে ফিরছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যারা সুস্বাদু খাবার খেত, তারা পরিত্যক্ত অন্নহীন অবস্থায় রাস্তায় রয়েছে; যাদেরকে টকটকে লাল রঙের পোশাক পরিয়ে প্রতিপালিত করা যেত, তারা আবর্জনার স্তূপ আলিঙ্গন করছে।