Lamentations 4:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাস্তবিক আমার জাতিরূপ কন্যার অপরাধ সেই সাদুমের গুনাহ্‌ হতেও বেশি, যা এক নিমিষে উৎপাটিত হয়েছিল, অথচ তার উপরে মানুষের হাত পড়ে নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমার প্রজাদের শাস্তি সদোমের লোকদের চেয়েও বেশি, যারা মুহূর্তমধ্যে উৎপাটিত হয়েছিল, একটি সাহায্যকারী হাতও তারা পায়নি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাস্তবিক আমার জাতিরূপ কন্যার অপরাধ সেই সদোমের পাপ হইতেও অধিক, যাহা এক নিমিষে উৎপাটিত হইয়াছিল, অথচ তাহার উপরে মানুষের হাত পড়ে নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাস্তবিক আমার জাতিরূপ কন্যার অপরাধ সেই সদোমের পাপ হইতেও অধিক, যাহা এক নিমিষে উৎপাটিত হইয়াছিল, অথচ তাহার উপরে মানুষের হাত পড়ে নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে সদোমকে মুহূর্তের মধ্যে উল্টে ফেলা হয়েছিল, যার বিরুদ্ধে কোন মানুষের হাত ওঠে নি, সেই সদোমের পাপের চেয়েও আমার লোকদের অন্যায় বেশী।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে সাদুমকে মুহূর্তের মধ্যে উল্টে ফেলা হয়েছিল, যার বিরুদ্ধে কোন মানুষের হাত ওঠে নি, সেই সাদুমের গুনাহের চেয়েও আমার লোকদের অন্যায় বেশী।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের হাতে পাপের পরিণামে ঘটেছিল সদোমের শোচনীয় পতন অকস্মাৎ, তবু, তাদের চেয়েও প্রজারা আমার পেয়েছিল অধিক দণ্ড।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাদের পাপ কার্যের জন্য আমার লোকদের শাস্তি সদোমের পাপের কারণে শাস্তির চেয়েও বড় হয় গেছে| সদোম ধ্বংসপ্রাপ্ত হয়েছিল কারণ ঐ জায়গায় লোকরা পাপী হয়ে উঠেছিল| সদোমকে হঠাৎ‌‌ ধ্বংস করা হয়েছিল| কোন মানুষ ঐ ধ্বংস কার্য ঘটায়নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রকৃত পক্ষে আমার লোকের মেয়ের অপরাধ সেই সদোমের পাপের থেকেও বেশি, যা এক মুহূর্তে উপড়ে ফেলেছিল, অথচ তার ওপরে মানুষের হাত পড়েনি।