Lamentations 4:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তার নেতৃবর্গ হিমের চেয়ে নির্মল, দুধের চেয়ে শুভ্রবর্ণ ছিলেন; প্রবালের চেয়ে লাল রংয়ের অঙ্গ তাঁদের ছিল; নীলকান্তমণির মত কান্তি তাঁদের ছিল;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাদের অমাত্যরা ছিল তুষারের চেয়েও উজ্জ্বল এবং দুধের চেয়েও শুভ্র, তাদের অঙ্গ ছিল প্রবালের চেয়েও লাল, তাদের কান্তি ছিল নীলকান্তমণির মতো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহার অধ্যক্ষগণ হিম অপেক্ষা নির্ম্মল, দুগ্ধ অপেক্ষা শুভ্রবর্ণ ছিলেন; প্রবাল অপেক্ষা রক্তবর্ণ অঙ্গ তাঁহাদের ছিল; নীলকান্তমণির ন্যায় কান্তি তাঁহাদের ছিল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহার অধ্যক্ষগণ হিম অপেক্ষা নির্মল, দুগ্ধ অপেক্ষা শুভ্রবর্ণ ছিলেন; প্রবাল অপেক্ষা রক্তবর্ণ অঙ্গ তাঁহাদের ছিল; নীলকান্তমণির ন্যায় কান্তি তাঁহাদের ছিল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাদের বাছাই করা নেতারা ছিল তুষারের চেয়েও উজ্জ্বল, ছিল দুধের চেয়েও সাদা; তাদের দেহ প্রবাল পাথরের চেয়ে লাল ছিল আর চেহারা ছিল নীলকান্তমণির মত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাদের বাছাই করা নেতারা ছিল তুষারের চেয়েও উজ্জ্বল, ছিল দুধের চেয়েও সাদা; তাদের শরীর প্রবাল পাথরের চেয়ে লাল ছিল আর চেহারা ছিল নীলকান্তমণির মত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কলুষহীন আমাদের রাজপুরুষেরা ছিল তুষারের চেয়েও শুভ্র, ছিল দুধের চেয়েও খাঁটি। শৌর্যে-বীর্যে, প্রবল প্রতাপে ছিল তারা বলীয়ান, স্বাস্থ্যের সম্পদে ছিল কান্তিময়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সিয়োনের নেতারা বরফের চেয়েও পরিষ্কার ছিল| দুধের থেকেও সাদা| প্রবালের মত ছিল তাদের গায়ের রঙ| তাদের দাড়ি ছিল নীলকান্ত মণির মতো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের যিরুশালেমের নেতারা তুষারের থেকেও উজ্জ্বল, দুধের থেকেও সাদা ছিলেন; প্রবালের থেকেও লালবর্ণ অঙ্গ তাঁদের ছিল; নীলকান্তমণির মতো তাঁদের চেহারা ছিল।