Lamentations 4:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁদের মুখ কালি হতেও কালো হয়ে পড়েছে; পথে তাঁদেরকে চেনা যায় না; তাঁদের চামড়া অস্থিতে সংলগ্ন হয়েছে; তা কাঠের মত শুকিয়ে গেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু এখন তারা হয়েছে ভুষোকালির চেয়েও কালো; পথে পথে তাদের চেনা যায় না। তাদের চামড়া কুঁচকে হাড়ের সঙ্গে লেগে রয়েছে, তা কাঠির মতোই শুকনো হয়ে গেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহাদের মুখ কালি হইতেও কাল হইয়া পড়িয়াছে; পথে তাঁহাদিগকে চেনা যায় না; তাঁহাদের চর্ম্ম অস্থিতে সংলগ্ন হইয়াছে; তাহা কাষ্ঠবৎ শুষ্ক হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহাদের মুখ কালি হইতেও কালো হইয়া পড়িয়াছে; পথে তাঁহাদিগকে চেনা যায় না; তাঁহাদের চর্ম অস্থিতে সংলগ্ন হইয়াছে; তাহা কাষ্ঠবৎ শুষ্ক হইয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু তারা এখন কালির চেয়েও কালো হয়েছে; রাস্তায় তাদের চেনা যায় না। তাদের চামড়া হাড়ের উপর কুঁচকে গেছে; তা কাঠের মত শুকিয়ে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু তারা এখন কালির চেয়েও কালো হয়েছে; রাস্তায় তাদের চেনা যায় না। তাদের চামড়া হাড়ের উপর কুঁচকে গেছে; তা কাঠের মত শুকিয়ে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আজ তারা শুয়ে আছে রাজপথে পরিচয়হীন, মুখে মৃত্যুর কালিমা, হাড়ের উপর জড়ান শুকনো চামড়া।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু এখন তাদের মুখ ঝুলের থেকেও কালো| রাস্তায় বের হলে কেউ তাদের চিনতে পর্যন্ত পারে না| তাদের চামড়াগুলি হাড়ের ওপর ঝুলছে এবং কাঠের মত শুকিয়ে গেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন তাঁদের মুখ কালির থেকেও কালো হয়েছে; রাস্তায় তাঁদেরকে চেনা যায় না; তাঁদের চামড়া হাড়ে লেগে গিয়েছে; তা কাঠের মতো শুকনো হয়েছে।