Lamentations 4:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ক্ষুধায় নিহত লোকের চেয়ে বরং তলোয়ারে নিহত লোক ধন্য, কেননা এরা ক্ষেতের শস্যের অভাবে যেন শূলে বিদ্ধ হয়ে ক্ষয় পাচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যারা তরোয়ালের আঘাতে নিহত হয় তারা বরং দুর্ভিক্ষের কারণে মৃতদের চেয়ে ভালো; মাঠ থেকে কোনো শস্য না পেয়ে, তারা ক্ষুধার জ্বালায় ক্ষয় পেয়ে উৎখাত হচ্ছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ক্ষুধাতে নিহত লোক অপেক্ষা বরং খড়্‌গে নিহত লোক ধন্য, কেননা ইহারা ক্ষেত্রের শস্যের অভাবে যেন শূলে বিদ্ধ হইয়া ক্ষয় পাইতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ক্ষুধাতে নিহত লোক অপেক্ষা বরং খড়্‌গে নিহত লোক ধন্য, কেননা ইহারা ক্ষেত্রের শস্যের অভাবে যেন শূলে বিদ্ধ হইয়া ক্ষয় পাইতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দুর্ভিক্ষে মরার চেয়ে বরং যুদ্ধে মরা ভাল; আমার লোকেরা ক্ষেতের শস্যের অভাবে খিদের যন্ত্রণায় ক্ষয় হয়ে যাচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুর্ভিক্ষে মরার চেয়ে বরং যুদ্ধে মরা ভাল; আমার লোকেরা ক্ষেতের শস্যের অভাবে খিদের যন্ত্রণায় ক্ষয় হয়ে যাচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অনাহারে তিলে তিলে মৃত্যু যারা করেছে বরণ, তাদের চেয়ে যুদ্ধে যারা হয়েছিল হত, তারাই ভাগ্যবান। হায়, খাদ্য বিনা যায় না কখনও বাঁচা!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দুর্ভিক্ষে মরার চেয়ে তরবারির আঘাতে মরা ভাল| অনাহারে থাকা জনগণ ভীষণ অবসন্ন| তারা আহত| শস্যক্ষেত্র থেকে তারা কোন ফসল পায় নি তাই খাদ্যের অভাবে তারা মারা গিয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ক্ষিদেতে মরে যাওয়া লোকের থেকে তরোয়ালের মাধ্যমে মরে যাওয়া লোক ভালো, কারণ এরা মাঠের শস্যের অভাবে যেন আহত হয়ে ক্ষয় পাচ্ছে।