Lamentations 5:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যুবকদেরকে যাঁতা বইতে হল, শিশুরা কাঠের বোঝার ভারে হোঁচট খেল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যুবকেরা জাঁতা ঘুরিয়ে কঠোর পরিশ্রম করে; বালকেরা কাঠের ভারী বোঝায় টলমল করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যুবকগণকে যাঁতা বহিতে হইল, শিশুরা কাষ্ঠভারে উছোট খাইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যুবকগণকে যাঁতা বহিতে হইল, শিশুরা কাষ্ঠভারে উছোট খাইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যুবকদের যাঁতা ঘুরিয়ে পরিশ্রম করতে হচ্ছে; ছোট ছেলেরা কাঠের বোঝার ভারে টলমল করছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যুবকদের জাঁতা ঘুরিয়ে পরিশ্রম করতে হচ্ছে; ছোট ছেলেরা কাঠের বোঝার ভারে টলমল করছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যুবকেরা গোলামের মত বাধ্য হয়েছে যাঁতা ঘোরানোর কাজে, সুকুমার বালকেরা ভারী কাঠের বোঝা বইতে বইতে নুয়ে পড়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শত্রুরা আমাদের যুব সম্প্রদায়কে শস্য পেষাই করতে বাধ্য করেছে| তারা যুবকদের ভারী কাঠের গুঁড়ি বইতে জোর করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যুবকদেরকে যাঁতায় পরিশ্রম করতে হল, শিশুরা কাঠের গুড়ির ভারে টলমল করছে।