Lamentations 5:16 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমাদের মাথা থেকে মুকুট খসে পড়েছে, ধিক্‌ আমাদেরকে! কেননা আমরা গুনাহ্‌ করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের মস্তক থেকে মুকুট খসে পড়েছে। ধিক্ আমাদের, কেননা আমরা পাপ করেছি!
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমাদের মস্তক হইতে মুকুট খসিয়া পড়িয়াছে, ধিক্‌ আমাদিগকে! কেননা আমরা পাপ করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমাদের মস্তক হইতে মুকুট খসিয়া পড়িয়াছে, ধিক্‌ আমাদিগকে! কেননা আমরা পাপ করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের মাথা থেকে মুকুট পড়ে গেছে। ধিক্‌ আমাদের, কারণ আমরা পাপ করেছি!
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের মাথা থেকে তাজ পড়ে গেছে। ঘৃণ্য আমরা, কারণ আমরা গুনাহ্‌ করেছি!
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যা ছিল আমাদের গর্বের ধন সবই আজ ধুলিতে লুটায়, পাপের ফসল তুলেছি আমরা, দণ্ডিত হয়েছি অমোঘ দণ্ডে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মাথা থেকে আমাদের মুকুট খুলে পড়ে গেছে| সমস্ত কিছু এমশঃ খারাপ হয়ে উঠেছে| এসব হচ্ছে আমাদের পাপের জন্যই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাদের মাথা থেকে মুকুট পড়ে গেছে, ধিক আমাদেরকে! কারণ আমরা পাপ করেছি।