Lamentations 5:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মাবুদ, তোমার প্রতি আমাদেরকে ফিরাও তাতে আমরা ফিরবো; আগেকার দিনের মত নতুন সময় আমাদেরকে দাও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে সদাপ্রভু, তোমার কাছে আমাদের ফিরিয়ে নাও, যেন আমরা ফিরে আসতে পারি; পুরোনো দিনের মতোই আমাদের অবস্থা নবায়িত করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে সদাপ্রভু, তোমার প্রতি আমাদিগকে ফিরাও তাহাতে আমরা ফিরিব; পূর্ব্বকালের সদৃশ নূতন সময় আমাদিগকে দেও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে সদাপ্রভু, তোমার প্রতি আমাদিগকে ফিরাও তাহাতে আমরা ফিরিব; পূর্বকালের সদৃশ নূতন সময় আমাদিগকে দেও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে সদাপ্রভু, যদি তুমি আমাদের একেবারে অগ্রাহ্য না করে থাক, যদি তুমি আমাদের উপর ভীষণ অসন্তুষ্ট না হয়ে থাক, তবে তোমার কাছে আমাদের ফিরিয়ে নাও যাতে আমরা ফিরে আসতে পারি; আমাদের আগেকার অবস্থা ফিরিয়ে দাও। ॥ভব
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মাবুদ, যদি তুমি আমাদের একেবারে অগ্রাহ্য না করে থাক, যদি তুমি আমাদের উপর ভীষণ রাগ না করে থাক, তবে তোমার কাছে আমাদের ফিরিয়ে নাও যাতে আমরা ফিরে আসতে পারি; আমাদের আগেকার অবস্থা ফিরিয়ে দাও।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফিরিয়ে দাও হে প্রভু পরমেশ্বর আমাদের অতীত মহিমা ফিরিয়ে নাও হে জগদীশ্বর আমাদের তোমার চরণে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু, আমাদের আপনার কাছে ফিরিয়ে দিন| আমরা আনন্দের সঙ্গে ফিরে আসতে চাই আপনার কাছে| আবার আগের মতো জীবনযাপন করতে চাই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে সদাপ্রভু, তোমার প্রতি আমাদেরকে ফেরাও এবং আমরা অনুতাপ করব; পুরানো দিনের মতো নতুন দিন আমাদেরকে দাও।