Lamentations 5:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমাদের পানি আমরা রূপা দিয়ে ক্রয় করে পান করেছি, আমাদের কাঠ মূল্য দিয়ে ক্রয় করতে হয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পান করার জলটুকুও আমাদের কিনে খেতে হয়; অর্থ দিলে তবেই আমরা জ্বালানির কাঠ পাই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমাদের জল আমরা রৌপ্য দিয়া পান করিয়াছি, আমাদের কাষ্ঠ মূল্য দিয়া কিনিতে হয়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমাদের জল আমরা রৌপ্য দিয়া পান করিয়াছি, আমাদের কাষ্ঠ মূল্য দিয়া কিনিতে হয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের খাবার জল কিনে খেতে হয়; কেবল দাম দিয়েই আমরা কাঠ পেতে পারি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের খাবার পানি কিনে খেতে হয়; কেবল দাম দিয়েই আমরা কাঠ পেতে পারি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অর্থমূল্যে কিনতে হয় এখন পানীয় জল, কিনতে হয় জ্বালানী কাঠও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পানীয় জলও আমাদের কিনে খেতে হয়| যে কাঠ আমরা ব্যবহার করি তার জন্যও মূল্য দিতে হয়|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাদের জল আমরা রূপা খরচ করে পান করেছি, নিজেদের কাঠ দাম দিয়ে কিনতে হয়।