Lamentations 5:6 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা মিসরীয়দের কাছে করজোড় করেছি, আশেরীয়দের কাছেও করেছি, খাদ্যে তৃপ্ত হবার জন্য।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পর্যাপ্ত খাদ্যদ্রব্য পাওয়ার জন্য আমরা মিশর ও আসিরিয়ার কাছে আত্মসমর্পণ করেছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা মিস্রীয়দের কাছে করযোড় করিয়াছি, অশূরীয়দের কাছেও করিয়াছি, খাদ্যে তৃপ্ত হইবার জন্য।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা মিসরীয়দের নিকটে করজোড় করিয়াছি, অশূরীয়দের কাছেও করিয়াছি, খাদ্যে তৃপ্ত হইবার জন্য।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যথেষ্ট খাবার পাবার জন্য আমরা মিসর ও আসিরিয়ার অধীন হয়েছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যথেষ্ট খাবার পাবার জন্য আমরা মিসর ও আশেরিয়ার অধীন হয়েছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গিয়েছি সুদূর মিশরে, গিয়েছি আসিরিয়ায় খাদ্যের সন্ধানে, ফিরেছি ভিক্ষা চেয়ে বাঁচার তাগিদে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মিশরের সঙ্গে আমরা একটি চুক্তি করেছি| যথেষ্ট পরিমাণে রুটি পাওয়ার জন্য অশূরদের সঙ্গেও আমরা একটা চুক্তি করেছি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা মিশরীয়দের ও অশূরীয়দের কাছে হাতজোড় করেছি, খাবারে সন্তুষ্ট হবার জন্য।