Lamentations 5:7 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমাদের পিতৃপুরুষেরা গুনাহ্‌ করেছেন, এখন তাঁরা নেই, আমরাই তাঁদের অপরাধ বহন করেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের পিতৃপুরুষেরা পাপ করেছিলেন, কিন্তু তারা আর নেই, তাই আমরা তাদের শাস্তি বহন করছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমাদের পিতৃপুরুষেরা পাপ করিয়াছেন, এখন তাঁহারা নাই, আমরাই তাঁহাদের অপরাধ বহন করিয়াছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমাদের পিতৃপুরুষেরা পাপ করিয়াছেন, এখন তাঁহারা নাই, আমরাই তাঁহাদের অপরাধ বহন করিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের পূর্বপুরুষেরা পাপ করেছিলেন; তাঁরা এখন আর নেই, কিন্তু আমরা তাঁদের শাস্তি বহন করছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের পূর্বপুরুষেরা গুনাহ্‌ করেছিলেন; তাঁরা এখন আর নেই, কিন্তু আমরা তাঁদের শাস্তি বহন করছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পাপ করেছিলেম আমাদের পূর্বপুরুষেরা, আজ তাঁরা হয়েছেন গত। তবু তাঁদের পাপের জন্য প্রায়শ্চিত্ত করছি আমরা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাদের পূর্বপুরুষরা তোমার বিরুদ্ধে পাপ করেছিল| কিন্তু তারা এখন মৃত| তাদের সেই পাপের শাস্তি এখনও আমাদের ভোগ করতে হচ্ছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাদের পূর্বপুরুষেরা পাপ করেছেন, এখন তারা নেই এবং আমরাই তাঁদের পাপ বহন করেছি।