Lamentations 5:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমাদের উপরে গোলামেরা কর্তৃত্ব করে, তাদের হাত থেকে আমাদেরকে উদ্ধার করে, এমন কেউ নেই।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ক্রীতদাসেরা আমাদের উপরে কর্তৃত্ব করে, এবং তাদের হাত থেকে আমাদের উদ্ধার করার জন্য কেউ নেই।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমাদের উপরে দাসেরা কর্ত্তৃত্ব করে, তাহাদের হস্ত হইতে আমাদিগকে উদ্ধার করে, এমন কেহ নাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমাদের উপরে দাসেরা কর্তৃত্ব করে, তাহাদের হস্ত হইতে আমাদিগকে উদ্ধার করে, এমন কেহ নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দাসেরা আমাদের শাসন করছে; তাদের হাত থেকে আমাদের উদ্ধার করবার কেউ নেই।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
গোলামেরা আমাদের শাসন করছে; তাদের হাত থেকে আমাদের উদ্ধার করবার কেউ নেই।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যারা আমাদের শাসনকর্তা, ক্রীতদাসেরও অধম তারা, তাদের কবল থেকে বাঁচবে—এমন শক্তি কার?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দাসরাই এখন আমাদের শাসক| কেউই ওদের হাত থেকে আমাদের রক্ষা করতে পারে নি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাদের ওপরে দাসেরা শাসন করে এবং তাদের হাত থেকে আমাদেরকে উদ্ধার করে, এমন কেউ নেই।