Lamentations 5:9 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রাণসংশয়ে আমরা খাদ্য আহরণ করি, মরুভূমিতে অবস্থিত তলোয়ারের কারণে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মরুপ্রান্তরে তরোয়ালের আক্রমণের মধ্যে জীবন বিপন্ন করে আমাদের খাদ্য সংগ্রহ করতে হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রাণসংশয়ে আমরা খাদ্য আহরণ করি, প্রান্তরে স্থিত খড়্গ প্রযুক্ত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রাণসংশয়ে আমরা খাদ্য আহরণ করি, প্রান্তরে স্থিত খড়্গ প্রযুক্ত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মরু-এলাকায় ডাকাতদের ভয়ে প্রাণের ঝুঁকি নিয়ে আমরা খাবার জোগাড় করি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মরুভূমিতে ডাকাতদের ভয়ে প্রাণের ঝুঁকি নিয়ে আমরা খাবার জোগাড় করি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
গ্রামের পথে পথে আছে হত্যাকারীর দল, মরণের ঝুঁকি নিয়ে আমাদের যেতে হয় খাদ্যের সন্ধানে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমরা খাদ্যের জন্য জীবন দিই| মরুভূমি আমাদের মেরে ফেলে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জীবনের ঝুঁকিতে আমরা খাবার সংগ্রহ করি, মরুপ্রান্তে অবস্থিত তরোয়াল থাকা সত্বেও।